২ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

নিলয়-হিমির ‘পাগলের সুখ মনে মনে’

অনলাইন ডেস্ক : অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো কি পাগলামি? নাকি সমাজের প্রচলিত নিয়মের বাইরে গিয়ে ভিন্নভাবে ভাবা মানেই সাইকো হওয়া? এমনই এক ব্যতিক্রমী ভাবনার নাটক ‘পাগলের সুখ মনে মনে’।

নির্মাতা শাহনেওয়াজ রিপন তার ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গি আর সাহসী বার্তায় তৈরি করেছেন এক অনন্য শিল্পকর্ম। চিত্রনাট্যের সূক্ষ্মতায় প্রাণ দিয়েছেন সুস্ময় সুমন। তবে গল্পের মূল ভাবনায় নিজের মুনশিয়ানা দেখিয়েছেন নির্মাতা নিজেই। যেখানে সমাজের নিয়ম আর মানবিকতার লড়াই ফুটে উঠেছে অনবদ্যভাবে। নাটকটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় তারকা জুটি নিলয় আলমগীর ও হিমি। কালবেলা ড্রামা চ্যানেলের প্রথম নাটক হিসেবে নতুন বছরের প্রথম দিনেই প্রকাশিত হয়েছে।

নাটকের প্রধান চরিত্র নিলয়। তার চরিত্রটি সমাজের প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হিসাবে প্রকাশ করেছেন। নিলয় বলেন, ‘এই গল্পে আমাকে একপ্রকার পাগল বলতে পারেন। কারণ, আমি সবকিছুতে প্রতিবাদ করি। যেমন ধরুন কেউ গাছের পাতা ছিঁড়ুক বা রাস্তায় বসে থাকা কুকুরকে লাথি দিক, সবকিছুতেই আমি বাধা দিই। এই গল্পের মাধ্যমে আমরা এমন একটা বার্তা দিতে চাই, যা আমাদের সমাজের অনেক অসঙ্গতির চোখ খুলে দেবে।’

আরও পড়ুনঃ   রাজনীতিতে যোগ দিচ্ছেন কী কারিশমা-কারিনা

গল্পে নিলয়ের পাশাপাশি রয়েছেন জান্নাতুল সুমাইয়া হিমি, যার চরিত্রটি শান্ত-শিষ্ট ও সংবেদনশীল। হিমি বলেন, ‘গল্পের কেন্দ্রবিন্দু নিলয় হলেও, আমার চরিত্রে আবেগের একটি গভীরতা রয়েছে যা দর্শকদের মন ছুঁয়ে যাবে।’

অন্যদিকে, তানজিম হাসান অনিক তার চরিত্রে ফুটিয়ে তুলেছেন এক ক্ষমতালোভী তরুণের গল্প, যিনি নিজের চাচার ক্ষমতার দাপটে এলাকার মানুষকে ভয় দেখান। এমনই জটিল সব চরিত্রের মিশেলে গল্পটি হয়েছে আরো মজাদার।

গল্পের প্রেক্ষাপট নিয়ে নির্মাতা শাহনেওয়াজ রিপন বলেন, ‘সমাজের সাধারণ মানুষের সংকীর্ণ মনোভাব নিয়ে এই গল্প। আমাদের মধ্যে যিনি ভিন্ন কিছু করার চেষ্টা করেন, তাকেই আমরা সমাজের মূল স্রোত থেকে দূরে ঠেলে দিই। কিন্তু দিন শেষে সেই ব্যতিক্রমী মানুষটির কাজই আমাদের চোখ খুলে দেয়। এই নাটকের মাধ্যমে সমাজের প্রতি আমাদের দায়িত্ববোধের একটি গুরুত্বপূর্ণ বার্তা দিতে চেয়েছি।’

আরও পড়ুনঃ   সাদায় অপুর নতুন লুক, চমকে গেলেন পূজা চেরিও

নিলয়-হিমির সঙ্গে আরও রয়েছেন, তানজিম হাসান অনিক, সিয়াম নাসির, স্নেহা সহ অনেকেই। এ গল্পে শুধু অভিনয় শিল্পীই নন, এস আর মজুমদার নাহিদ, জাকিউল ইসলাম রিপন, জোবায়ের ইবনে বকর, সোহেল হাসান ও শাহনেওয়াজ রিপনের মতো নাট্যনির্মাতারাও চরিত্র রূপায়নে কাঁধে কাঁধ মিলিয়ে অভিনয় করেছেন। যা দর্শকদের জন্য বাড়তি আনন্দের খোরাক হয়ে থাকবে।

আশিয়ান গ্রুপ নিবেদিত পাগলের সুখ মনে মনে নাটকটি বুধবার (১ জানুয়ারি) কালবেলা ড্রামা চ্যানেলে মুক্তি পেয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধের প্রথম দিনে ইরানে স্কুলে হামলায় নিহত ১৫৫: রাষ্ট্রীয় টিভি

নাটোরে বাকপ্রতিবন্ধী ছেলের হাতে মা খুন

যশোরে নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী

গোদাগাড়ীর ছয়ঘাটিতে অবৈধ জ্বালানি জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ

রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

বাঘায় ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে রাসিকের স্বাস্থ্য বিভাগের সুপারভাইজারদের সাথে মতবিনিময়

গোদাগাড়ী ইউনিয়নে গেটকা প্রকল্পের ষান্মাসিক লোকমোর্চা সভা অনুষ্ঠিত

ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের দান বাক্সে মিলল প্রায় ১০ লক্ষ টাকা, স্বর্ণ ও বিদেশি মুদ্রা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

১১

বাবার স্মৃতি বিজড়িত শার্শার উলসী খাল পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

১২

বর্ণালী-হেতেমখাঁ বড় মসজিদ সড়কের কাজ বর্ষার আগেই শেষ করার নির্দেশ রাসিক প্রশাসকের

১৩

রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত

১৪

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

সম্পাদক-প্রকাশক পরিষদের আত্মপ্রকাশ: নেতৃত্বে আয়ান, খায়রুল ও মতিউর

১৬

হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি পর্যালোচনায় বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

১৭

সরকারি গাড়ী চালক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

১৮

রাজশাহীতে করিডোর নাইট ক্রিকেট প্রিমিয়ার লীগের পুরস্কার বিতরণ

১৯

জয়পুরহাটে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST