২ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত

স্টাফ রিপোর্টার : বৃহস্পতিবার (০২ জানুয়ারি) জাতীয় সমাজসেবা দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’। সারা দেশের ন্যায় রাজশাহীতেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপিত হয়। সকালে দিবসটির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। দিবসটি উপলক্ষ্যে জেলা সমাজসেবা কমপ্লেক্সের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে জেলা সমাজসেবা কার্যালয় চত্বরে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও উপকরণ বিতরণ এবং কল্যাণ রাষ্ট্র বিষয়ক মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, বর্তমান সরকার নতুনভাবে চিন্তা করছে। আমরা গল্প আড্ডা করে কিছু আইডিয়া বের করব এবং তা বাস্তবে কাজে লাগাবো। তিনি জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বলেন, জেলা প্রশাসনের একটি নতুন আইডিয়ায় আমি মুগ্ধ হয়েছি। গতকাল তারা পাতলা কম্বলের বদলে দুস্থদের মাঝে লেপ বিতরণ করেছে। আপনাদের এরকম নতুন নতুন আইডিয়া সংগ্রহ করে আমরা ভবিষ্যতে কাজে লাগাবো।তিনি বলেন, সমাজসেবা দপ্তরের একটি ট্রাক বাইরে রাখা আছে, যেখানে বিনামূল্যে ফিজিও থেরাপি দেয়া হয়। শহর কিংবা উপজেলার বিভিন্ন স্থানে গিয়ে ধনী-গরিব সকলকেইএই ফ্রি সেবাটি দেয়া হয়। এখানে পুরুষ ও মহিলাদের জন্য আলাদাভাবে থেরাপিরব্যবস্থা আছে।এ সময় অনুষ্ঠানে উপস্থিত সকলকে সমাজসেবার বিভিন্ন কাজগুলোতে কর্মসূচি সহযোগিতা করে পাশে থাকার আহ্বান জানান তিনি।রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক সৈয়দ মোস্তাক হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানেবিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার ফারজানা ইসলাম। অন্যান্যের মধ্যে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন এনজিও প্রতিনিধি, শিক্ষার্থীবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদেরহাতে পুরস্কার তুলে দেয়া হয়। প্রতিবন্ধীদের হুইল চেয়ারএবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।দিবসটি উপলক্ষে জেলা সমাজসেবা কার্যালয় প্রাঙ্গণে একটি মেলা অনুষ্ঠিত হয়। মেলায় ১২টি স্টল অংশগ্রহণ করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১০

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১১

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১২

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৩

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৪

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৫

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৭

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৮

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৯

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST