২ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বিপিএল টিকিট কাউন্টারে ভাঙচুর করে আগুন দিলো বিক্ষুব্ধ দর্শকরা

অনলাইন ডেস্ক : বিপিএলের উদ্বোধনী দিন টিকিট না পাওয়ায় হতাশা ছিল দর্শকদের মধ্যে, এমনকি ক্ষুব্ধ দর্শকদের হাঙ্গামাও দেখা যায় মিরপুর স্টেডিয়াম এলাকায়। যার বহিঃপ্রকাশ ছিল স্টেডিয়ামের মূল গেইট ভাঙচুর। বিপিএল শুরুর আগে খবরের শিরোনাম হয়েছে দর্শকদের এমন কাণ্ড। এবার আবারও ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটল।

একদিন বিরতি দিয়ে আজ থেকে আবারও মিরপুরে ফিরছে বিপিএল। আজ (বৃহস্পতিবার) দিনের খেলা শুরুর আগেই টিকিট প্রত্যাশীরা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। আজ দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ   দ্বিতীয় পাতা

জানা গেছে, সকাল থেকে টিকিটের জন্য মিরপুরের সুইমিং কমপ্লেক্সে অপেক্ষা করছিলেন দর্শকরা। সাড়ে এগারোটা নাগাদ বাঁশের বেড়া ধাক্কাতে থাকেন দর্শকরা। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

গেট ভেঙে ভেতরে প্রবেশ করে বুথে ভাঙচুর চালান দর্শকরা। এক পর্যায়ে সেখানে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণ আনে ফায়ার সার্ভিস। এরপর জায়গাটির নিয়ন্ত্রণে নেয় আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী।

আরও পড়ুনঃ   হারানো ঐতিহ্য ‘রাজশাহী সিল্ক’ পুনরুদ্ধারে ব্র্যাকের অংশগ্রহণ চান ভূমি মন্ত্রী মিনু

প্রত্যক্ষদর্শী একজন জানিয়েছেন, শুরুর দিকে সবাই টিকিটের জন্যই লাইনে দাঁড়িয়েছিল। কিন্তু পরে যখন শুনতে পারে টিকিট সেখানে নেই তখন দর্শকরা ক্ষিপ্ত হয়ে ওঠে।

প্রসঙ্গত, এবারের বিপিএলের টিকিট অনলাইন থেকেই কেনা যাচ্ছে। এ ছাড়া মধুমতি ব্যাংকের নির্দিষ্ট শাখা থেকেও সংগ্রহ করা যাচ্ছে টিকিট। তবে গত ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে থাকায় বুথ থেকে টিকিট ক্রয়ের ব্যবস্থা রেখেছিল বিসিবি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১০

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১১

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১২

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১৩

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৪

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৫

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৬

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৭

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৯

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

২০

Design & Developed by: BD IT HOST