৩১ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

হাতিম ফার্নিচারে ০% ইএমআই সুবিধা পাবেন ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ডহোল্ডাররা

সংবাদ বিজ্ঞপ্তি : ব্র্যাক ব্যাংক এবং হাতিম ফার্নিচার দিচ্ছে ক্রেডিট কার্ডহোল্ডারদের ০% পে-ফ্লেক্স প্ল্যান সুবিধা। এই সুবিধার অধীনে ব্র্যাক ব্যাংক ক্রেডিট কার্ড গ্রাহকরা হাতিম ফার্নিচার কেনাকাটায় উপভোগ করবেন ৬ মাস পর্যন্ত ইন্টারেস্ট-ফ্রি ইএমআই সুবিধা।
ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ডহোল্ডাররা এই এক্সক্লুসিভ সুবিধা ঢাকা ও চট্টগ্রাম শহরের উত্তরা, পান্থপথ এবং মিরপুরসহ সকল হাতিম আউটলেটে কেনাকাটায় উপভোগ করবেন।
ব্র্যাক ব্যাংক হাতিম ফার্নিচারের সকল আউটলেটে ভিসা এবং মাস্টারকার্ড পেমেন্ট গ্রহণে সক্ষম পিওএস টার্মিনাল সুবিধা দেবে, যাতে গ্রাহকরা সহজ ও স্বাচ্ছন্দ্যে লেনদেন করতে পারেন।
১২ ডিসেম্বর ২০২৪ ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে এই চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির মধ্য দিয়ে উভয় প্রতিষ্ঠানের সম্পর্ক আরও জোরদার হয়েছে বলে বিশ্বাস করে প্রতিষ্ঠান দুটো।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন হাতিম গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আলী আসগর, প্রতিষ্ঠানটির ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টসের জেনারেল ম্যানেজার মোহাম্মদ মোরশেদ আলম এবং ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম, ব্যাংকের হেড অব মার্চেন্ট অ্যাকোয়্যারিং খায়রুদ্দিন আহমেদ বাপ্পী, হেড অব কমার্শিয়াল ব্যাংকিং এ.টি.এম জামাল উদ্দিন এবং হেড অব অ্যালায়েন্স মো. আশরাফুল আলম।
এই চুক্তির ফলে ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ডহোল্ডাররা হাতিম ফার্নিচার থেকে উন্নতমানের আসবাবপত্র ক্রয়ের মাধ্যমে নিজেদের বাসাবাড়িকে আরও সুসজ্জিত করতে পারবেন। ০% ইন্টারেস্টে ৬ মাস পর্যন্ত মূল্য পরিশোধের সুবিধা গ্রহণের মাধ্যমে কেনাকাটায় উপভোগ করবেন বাড়তি আনন্দ।
এই চুক্তির ব্যাপারে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম বলেন, “হাতিম ফার্নিচারের সাথে এই চুক্তির মাধ্যমে গ্রাহকদের স্বাচ্ছন্দ্যময় ও উপভোগ্য কেনাকাটার সুবিধা দিতে পেরে আমরা সত্যিই অনেক আনন্দিত। এই অফারটি গ্রাহকদের বিশেষায়িত সুযোগ-সুবিধা দেওয়ার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের দেওয়া প্রতশ্রুতির প্রতিফলন।”
এই চুক্তিটি গ্রাহকদের চাহিদা অনুযায়ী এক্সক্লুসিভ ব্যাংকিং সুবিধা দেওয়ার মাধ্যমে তাঁদের রিটেইল ব্যাংকিং অভিজ্ঞতা আরও উপভোগ্য করে তোলার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের দেওয়া প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST