৩১ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

টিকিট সংকট কাটাতে বিসিবির উদ্যোগ, কোথায় বসছে নতুন বুথ

অনলাইন ডেস্ক : যতই আক্ষেপের গল্প থাকুক, বিপিএল এখনো ভালোবাসেন দর্শক। সেটারই যেন প্রমাণ মিললো গতকাল। টিকিট না পাওয়ার হতাশা, ক্ষুব্ধ দর্শকদের হাঙ্গামা। স্টেডিয়ামের গেইট ভাঙচুর। বিপিএল শুরুর আগে খবরের শিরোনাম হয়েছে দর্শকদের এমন কাণ্ড। আর এসবের মূলে টিকিট কিনতে গিয়ে দুর্ভোগ।

অনেকের অভিযোগ, ব্যাংক ও বুথে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও টিকিট পাননি। অনলাইনে টিকিট কেনা দর্শকেরাও কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ঢোকার সময় ভোগান্তিতে পড়েন।

আরও পড়ুনঃ   হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১১০১

সবমিলিয়ে টিকিটের দুর্ভোগ কমাতে নতুন এক বুথ থেকে টিকিট বিক্রির উদ্যোগ নিয়েছে বিসিবি। সোমবার রাতে বোর্ড জানিয়েছে, বিপিএলে আজকের ম্যাচ দুটির টিকিট কিনতে ইচ্ছুক ভক্তদের সুবিধার জন্য মিরপুর ১২–এর সিটি ক্লাব গ্রাউন্ড সংলগ্ন একটি অতিরিক্ত বুথ স্থাপন করা হয়েছে। বুথ খোলা থাকবে সকাল ৮টা থেকে।

এ ছাড়া মিরপুর শেরেবাংলার ইনডোর–সংলগ্ন জাতীয় সুইমিং কমপ্লেক্সের বুথেও টিকিট পাওয়া যাবে। তবে আজ ব্যাংক বন্ধ থাকবে বলে মধুমতি ব্যাংকের নির্ধারিত শাখায় টিকিট পাওয়া যাবে না।

আরও পড়ুনঃ   সেমিফাইনালে ম্যাচ অফিসিয়ালদের তালিকায় নেই সৈকত, যারা থাকছেন

বিপিএলে মঙ্গলবার বছরের শেষ দিনে মাঠে লড়বে খুলনা টাইগার্স–চিটাগং কিংস এবং রংপুর রাইডার্স–সিলেট স্ট্রাইকার্স। এদিন রাজধানীতে যান চলাচলের ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নির্দেশনা মেনে বিপিএলের সূচিতেও পরিবর্তন এনেছে বিসিবি।

দুটি ম্যাচেরই শুরুর সময় দেড় ঘণ্টা করে এগিয়ে আনা হয়েছে। প্রথম ম্যাচ শুরু দুপুর ১২টায় আর দিনের দ্বিতীয় ম্যাচ বিকেল ৫টায় শুরু হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST