৩০ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বিপিএলে টিকিট নিয়ে ভোগান্তি, ৭ দিন ধৈর্য ধরতে বললেন ফারুক

অনলাইন ডেস্ক : আসর শুরুর এক দিন আগে থেকে বিপিএলের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টিকিট বিক্রির প্রথম দিনেই উপচে পড়া ভিড় ছিল বুথগুলোতে। আর টিকিট বিক্রির দ্বিতীয় দিন বা আসর শুরুর প্রথম দিনে টিকিট নিয়ে ঘটেছে অপ্রীতিকর ঘটনাও।

আজ আসরের উদ্বোধনী ম্যাচের আগে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের মূল ফটকের সামনে টিকিট না পাওয়া দর্শকরা বিক্ষোভ করেছে। এক পর্যায়ে গেটও ভেঙে ফেলে ক্ষুব্ধ সমর্থকরা। এই পরিস্থিতি সামাল দিতে লাঠি চার্জ করতে দেখা যায় পুলিশকে।

আরও পড়ুনঃ   কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করলেন রাসিক প্রশাসক

এ নিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘টিকিটে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। আমরা অনলাইনে গেছি প্রথমদিকে। আপনাদের সবার উদ্দেশে একটা কথা বলতে চাই, যেকোনো নতুন সিস্টেমেই একটু ত্রুটি থাকবেই শুরুতে। একটু ধৈর্য ধরবেন। কোন গুজবে কান দেবেন না কেউ। সাতটা দিন পর এটা সবাই বুঝতে পারবেন, সবাই ফল ভোগ করবে।’

‘আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে দুই কোটি মানুষের ঢাকা শহরে স্টেডিয়ামে ধারণ ক্ষমতা ২২-২৫ হাজার। এখানে সবাইকে একুমেডেট করা সম্ভব না। আপনারা সবাই অনলাইনে যারা টিকিট পাবেন, লাইন ধরে সুশঙ্খলভাবে যাবেন। আমরা এরকম বাংলাদেশই চাই।’-যোগ করেন ফারুক।

আরও পড়ুনঃ   বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

বিপিএলে নতুনত্ব নিয়ে ফারুক বলেন, ‘খেলা মাঠে গড়াক। আমি চাই যে খেলা ঠিকমতো হোক। যেটা আসল জিনিস। তার আগে কিছু করার চেষ্টা করেছি নতুন বাংলাদেশে আমরা, আশা করি এটা আমরা এগিয়ে নিয়ে যাবো এই বিপিএলের মাধ্যমে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

১০

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

১১

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

১২

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১৩

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১৪

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

১৫

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১৬

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১৭

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৯

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST