২৯ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বিপিএল শুরু কাল, এখনো নিশ্চিত নয় সব দলের অধিনায়ক

অনলাইন ডেস্ক : ক্রিকেট কিংবা বিপিএলের খুব উৎসাহী দর্শকদের মাঝে টুর্নামেন্ট শুরুর আগের দিন চেপে বসেছে হতাশা। ঘরোয়া ক্রিকেটের সবশেষ আসর এনসিএল টি-টোয়েন্টি খানিক আশার আলো দেখালেও বিপিএল রয়ে গিয়েছে তার পুরাতন চেহারায়। আসরের সবশেষ দল হিসেবে আজ অনুশীলনে যোগ দিয়েছে খুলনা টাইগার্স। আসতে শুরু করেছেন বিদেশি ক্রিকেটাররাও।

শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামের সামনেও ভিড় জমেছে দর্শকদের। কিন্তু রাত পোহালেই শুরু যে টুর্নামেন্টের, সেখানকার অধিনায়কদেরই খোঁজ নেই। বিপিএলে অংশ নিচ্ছে সাত দল। যার মধ্যে নিজেদের অধিনায়কের নাম ঘোষণা করেছে মোটে ৩ ফ্র্যাঞ্চাইজি। এখন পর্যন্ত নিজেদের অধিনায়কের নামই জানায়নি চার ফ্র্যাঞ্চাইজি।

ফরচুন বরিশালকে গত আসরে শিরোপা এনে দিয়েছিলেন তামিম ইকবাল। এই আসরেও তামিমই দলের সবচেয়ে বড় আস্থা ও ভরসা। অধিনায়কের দায়িত্বটা আছে তারই কাঁধে। রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। গত আসরেও ছিলেন অধিনায়ক। কিছুদিন আগেই ক্যারিবিয়ান অঞ্চলে দলকে জিতিয়েছেন গ্লোবাল সুপার লিগ। এর বাইরে নিজেদের অধিনায়কের নাম জানিয়েছে কেবল ঢাকা ক্যাপিটালস ও দুর্বার রাজশাহী।

আরও পড়ুনঃ   তানোরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় অনুষ্ঠিত

রোববার দুপুরে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে ঘোষণা দিয়ে তারা জানায়, শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা এই আসরে দলের অধিনায়কের ভূমিকায় থাকছেন। রাজশাহী নিজেদের অধিনায়ক হিসেবে আনামুল হক বিজয়ের নাম সামনে এনেছে। এছাড়া সন্ধ্যার আগে নিজেদের অধিনায়কের নাম জানিয়েছে চিটাগাং কিংস। বন্দরনগরীর দলের অধিনায়ক হিসেবে থাকছেন মোহাম্মদ মিঠুন।

এর বাইরে বাকি দুই দল সিলেট স্ট্রাইকার্স এবং খুলনা টাইগার্সের অধিনায়কদের নামের জন্য অপেক্ষা হয়ত করতে হবে একেবারেই শেষ পর্যন্ত। আর অধিনায়কই যেখানে অনিশ্চিত, সেখানে ক্যাপ্টেন্স ডে কিংবা ট্রফি নিয়ে ফটোসেশন আয়োজনের চিন্তাটাই হয়ত একপ্রকার বিলাসিতা। এনসিএল টি-টোয়েন্টির ক্যাপ্টেন্স ডে দেখে তাই কিছুটা আশা জাগলেও দিনশেষে বিপিএলের আগে চিরায়ত হতাশাই ক্রিকেটপ্রেমীদের সঙ্গী।

আরও পড়ুনঃ   জাতীয় দলে ফেরার জন্য তামিমের ইচ্ছা থাকতে হবে : শান্ত

অধিনায়কের পাশাপাশি এখন পর্যন্ত নিশ্চিত নয় কারা আসছেন আম্পায়ার হিসেবে। মাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে অবসর নেয়া অভিজ্ঞ আম্পায়ার মারাইয়াস এরাসমাসের কথা শোনা গেলেও সেসব জোরালো কোনো খবর এনে দিতে পারেনি। এমনকি আসর শুরুর একদিন বাকি থাকলেও প্লেয়িং জার্সিটাই সামনে আনতে পারেনি ৫ ফ্র্যাঞ্চাইজি।

বাস্তবতা মেনে নিয়েই হয়ত ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল সংবাদ সম্মেলনে কিছুটা হতাশ সুরেই বললেন, কনসার্ট ছাড়া এবারের বিপিএলে নতুন কিছু দেখেননি তিনি, ‘আমি সত্যি কথা বলতে অন্যরকম কিছু দেখি না কনসার্ট ছাড়া। আমার কাছে মনে হয় অন্যরকম বিপিএল যদি আমাদের করতে হয়, আমাদের ক্রিকেটে বিনিয়োগ করতে হবে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST