২৯ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ঠাণ্ডায় জমে যাওয়া শিশুকে নিয়ে ফিলিস্তিনি বাবার আর্তনাদ

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ঠাণ্ডায় জমে মৃত্যু হওয়া নবজাতককে নিয়ে আর্তনাদ করতে দেখা গেছে এক ফিলিস্তিনি বাবাকে।

ফিলিস্তিনি অধিকারকর্মী আব্দেলহাকিমের ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, সন্তানের নিথর দেহ নিজের বাহুতে ধরে রেখেছেন তিনি। এই বাবা তার সন্তানকে মধ্য গাজার আল-আকসা শহীদ হাসপাতালে নিয়ে এসেছিলেন। কিন্তু তারা তাকে বাঁচাতে পারেনি। তিনি জানিয়েছেন, হাসপাতালের চিকিৎসকরা এখন তার অন্য সন্তানকে বাঁচানোর চেষ্টা করছে।

আরও পড়ুনঃ   বিক্ষোভে উত্তাল কেনিয়ার সংসদ ভবনে আগুন, গুলিতে নিহত অন্তত ১০

তিনি বলেন, “এখানে কোনো তাঁবু বা আশ্রয়কেন্দ্র নেই। যারা এই বিপর্যয়ের জন্য দায়ী তাদের সবার বিচার করুক আল্লাহ। এই হলো আমার সন্তান জুমা। তার কী দোষ ছিল? কেন তাকে ঠাণ্ডায় জমে মরতে হলো?” তিনি আরও বলেন, “আমরা ইহুদিদের কারণে মারা যাইনি। আমার সন্তান ঠাণ্ডা আর ক্ষুধায় মারা গেছে।”

প্রায় ১৫ মাস ধরে দখলদার ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। গাজার এমন কোনো ভবন নেই যেখানে ইসরায়েলি সেনারা হামলা চালায়নি। এতে উপত্যকাটির ৯০ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। তাদের বেশিরভাগই অস্থায়ী জায়গায় থাকছেন। অনেকে আবার থাকছেন খোলা স্থানে। শীতকাল আসার পর সেখানকার মানুষ আরও কষ্টে পড়েছেন। দখলদার ইসরায়েলি বাহিনী সেখানে শীতের প্রয়োজনীয় উপকরণও যেতে দিচ্ছে না। এতে করে ঠাণ্ডায় জমে শিশুদের মৃত্যুর ঘটনা ঘটছে। আন্তর্জাতিক সংস্থাগুলো এ নিয়ে সতর্ক করলেও ইসরায়েল তাতে কর্ণপাত করছে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির এফ-১৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ হুথিদের

মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি বিদ্যুৎ অফিসে অনিয়মের পাহাড়: চরম ভোগান্তিতে সাধারণ গ্রাহক

জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

বাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রী খুনের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

রাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা

বিএসটিআই’র অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা

১০

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন UH&FPO ডা. হাসান আলী মোল্লাকে ফুলেল শুভেচ্ছা

১১

তাপপ্রবাহ মোকাবিলায় টেকসই শীতলীকরণ ব্যবস্থার তাগিদ

১২

চারঘাটে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি আবু সাইদ চাঁদ

১৩

ডেঙ্গু প্রতিরোধে চারঘাটে পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা কর্মসূচি

১৪

অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৫

গোমস্তাপুরে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

১৬

চারঘাটে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

১৭

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

ভূমি অফিসে স্বচ্ছতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ

১৯

চীনসহ এশিয়ায় স্বাস্থ্য সহযোগিতা জোরদারে চার অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST