২৯ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে বিভাগীয় ভোক্তা অধিকার সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : আজ রবিবার (২৯ ডিসেম্বর) সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভাগে ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যক্রম শক্তিশালীকরণ বিষয়ে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নেতৃবৃন্দের বিভাগীয় ভোক্তা অধিকার সম্মেলন অনুষ্ঠিত হয়। ক্যাব আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলীম আখতার খান বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাগরিক হিসেবে ভোক্তাদের যে অধিকারগুলো থাকে তা সংরক্ষণ করে। যখন সমাজে ভোক্তাদের অধিকার প্রয়োগের ক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটে তখন পৃথকভাবে সেটাকে প্রতিহত করার জন্য এ অধিদপ্তরের সৃষ্টি হয়েছে।

ক্যাবের কার্যক্রমকে মহৎ উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা দেখেছি ক্যাব দেশব্যাপী ভোক্তাদের অধিকার সংরক্ষণে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কোথাও মানববন্ধন করেছে, কোথাও আন্দোলন করেছে, কোথাও আমাদের প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে। স্বেচ্ছাসেবামূলক এ কাজে তারা লেগে আছে। তারা এর বিনিময়ে কিছুই পাননা।

আরও পড়ুনঃ   রাজস্থানের ছক্কায় আলো জ্বলবে ছয় বাড়িতে

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে এখনো পুরনো সংস্কৃতি থেকে বের হতে পারি নাই। পেঁয়াজের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, আমদানিগত ত্রুটি ও অব্যবস্থাপনার কারণে নিম্নগুণগত মানসম্পন্ন পণ্যকেও উচ্চ দামে এলসি এর মাধ্যমে আনতে হয়েছে। অন্যান্য দ্রব্যের ক্ষেত্রেও দাম বাড়তির দিকে। এসময় আগামী রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির প্রধান হিসেবে বিভাগের জেলা প্রশাসকগণকে মাংসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধিনিয়ন্ত্রণে পদক্ষেপ নিতে নির্দেশনা প্রদান করা হয়। রমজানের প্রস্তুতি হিসেবে দ্রুত কৃষি বিপণন অধিদপ্তরেরসাথে সমন্বয় করে বাজার ব্যবস্থা মনিটরিং ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ   অলিখিত ফাইনালে বড় পুঁজি পেল না বাংলাদেশ

ক্যাবের কেন্দ্রীয় সভাপতি জামিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আলমগীর রহমান, জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার ফারজানা ইসলাম, উপ-পুলিশ কমিশনার মো.নাছির উদ্দীনজুবায়ের ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্যাবের রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST