২৭ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

স্মিথের রেকর্ড সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার ৪৭৪

অনলাইন ডেস্ক : টপ অর্ডার ব্যাটাররা দুর্দান্ত শুরু করেছিলেন। বিশেষ করে অভিষিক্ত স্যাম কন্সটাস। এই তরুণের সঙ্গে ওপেন করতে নামা উসমান খাজা ও তিনে নামা মার্নাস ল্যাবুশেন, টপ অর্ডারের এই তিন ব্যাটারই ফিফটি পেয়েছেন। আর চারে নেমে সেঞ্চুরি করেছেন স্টিভেন স্মিথ। তবে মিডল অর্ডার ব্যাটাররা সুবিধা করতে পারেননি। তাতে ৫০০ ছোঁয়ার আগেই থেমেছে অস্ট্রেলিয়া।

মেলবোর্নে টস জিতে আগে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৪৭৪ রান করেছে অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ১৪০ রান করেছেন স্মিথ।

আরও পড়ুনঃ    রাজশাহীতে পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার লাশ উদ্ধার 

৬ উইকেটে ৩১১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। আজকের দিনে আর ১৬৩ রান যোগ করতেই হারিয়েছে বাকি ৪ উইকেট। তবে এই রানের মধ্যেই সবচেয়ে বড় অবদান স্মিথের। আগের দিনই ফিফটি পেয়েছিলেন তিনি।

আজ সকালে এক প্রান্ত আগলে রেখে দুর্দান্ত ব্যাটিং করেছেন স্মিথ। সেঞ্চুরি ছুঁয়েছেন ১৬৭ বলে। আজকের সেঞ্চুরিটি তার ক্যারিয়ারের ৩৪তম। আর ভারতের বিপক্ষে ১১তম সেঞ্চুরি। যা দেশটির বিপক্ষে সবচেয়ে বেশি তিন অঙ্কের ইনিংসের রেকর্ড।

এত দিন ভারতের বিপক্ষে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির রেকর্ড ছিল ইংল্যান্ডের জো রুটের। ইংলিশ এই ব্যাটার ভারতের বিপক্ষে ৫৩ ইনিংসে ১০টি সেঞ্চুরি পেয়েছেন। এবার রুটকে ছাড়িয়ে গেছেন স্মিথ, সেটাও মাত্র ৪৩ ইনিংসেই।

আরও পড়ুনঃ   এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে মাছ বিতরণ করলেন ভূমিমন্ত্রী

এদিন স্মিথকে যোগ্য সঙ্গ দিয়েছেন প্যাট কামিন্স। ৬৩ বলে ৪৯ রান এসেছে তার ব্যাট থেকে। তাছাড়া ১৫ রান করেছেন মিচেল স্টার্ক ও ১৩ রান করেছেন নাথান লায়ন।

ভারতের হয়ে ৯৯ রানে ৪ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার জাসপ্রিত বুমরাহ। তাছাড়া রবীন্দ্র জাদেজা ৩টি, আকাশ দীপ ২টি ও ওয়াশিংটন সুন্দর একটি উইকেট পেয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণে রাসিক প্রশাসক

নগরীতে চোরাই ভ্যান ও বিভিন্ন মালামালসহ গ্রেপ্তার ১

গোদাগাড়ীতে সাবেদুল হত্যার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

মোহনপুরে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

১০

জেলা পরিষদের প্রশাসককে মসজিদ কমিটির ফুলেল শুভেচ্ছা

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৯

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

চারঘাটে ইয়াবা ও হেরোইনসহ একজন গ্রেপ্তার

১৪

পুলিশকে জনগণের অকৃত্রিম বন্ধু হিসেবে কাজ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

রাজশাহী কলেজের ১৫০তম বর্ষপূর্তি অনুষ্ঠানের নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন

১৬

রাজশাহী শিশু একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচি,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

১৭

নগরীতে জামায়াতের গণমিছিল ও পথসভা

১৮

শিশু প্রভাত বিদ্যানিকেতনে ফল প্রকাশে উৎসবের আমেজ

১৯

উপকারভোগীদের মাঝে অটোরিকশা, ট্রাইসাইকেল ও মিলিং মেশিন বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST