২৬ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বাল্যকালে শ্রদ্ধার প্রেম প্রস্তাব ফিরিয়ে অনুতপ্ত বরুণ

অনলাইন ডেস্ক : বলিউডের সফল তারকা বরুণ ধাওয়ান ও শ্রদ্ধা কাপুর। পর্দায় একসঙ্গে জুটিও বেঁধেছেন। তবে শৈশবেও তাদের সম্পর্কে ছিল অন্য সমীকরণ। একে অপরের ভালো বন্ধু তারা। মাত্র আট বছর বয়সেই নাকি বরুণকে ভালো লেগে যায় শ্রদ্ধার। সেই মনের কথা প্রকাশও করেছিলেন অভিনেত্রী। কিন্তু সেই প্রেম প্রস্তাব ফিরিয়ে দেন বরুণ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বাল্যজীবনের স্মৃতিচারণে এ কথা জানান অভিনেতা। বরুণের কথায় উঠে আসে শ্রদ্ধার দশ বছরের জন্মদিনের অনুষ্ঠানের ঘটনা। অভিনেতা বলেন, ‘শ্রদ্ধা আমাকে নিমন্ত্রণ করেছিল। ও একটা ফ্রক পরেছিল, মনে আছে। ওই জন্মদিনের অনুষ্ঠানেই চারটে ছেলে ছিল। তারা আবার শ্রদ্ধার প্রেমে পড়েছিল। জন্মদিনের অনুষ্ঠান। তাই আমরা সবাই ‘জাম্পিং ব্যাগ’-এ খেলছিলাম।‘

আরও পড়ুনঃ   ‘ডিউন: প্রফেসি’–তে দেখা যাবে টাবুকে

হঠাৎ ওই চার জন ছেলে আমাকে ঘিরে ধরে। ওরা আমাকে জিজ্ঞেস করেছিল, ‘শ্রদ্ধাকে তোমার কেন পছন্দ হল না?’”

এই প্রশ্নের উত্তরে ছোট্ট বরুণ বলেছিলেন, তার নাচের প্রতিযোগিতাতেই কেবল আগ্রহ রয়েছে।

এই শুনে সেই চার বালক চেপে ধরে বরুণকে। শ্রদ্ধার জন্য তারা বরুণের ওপর প্রায় চড়াও হয়। বরুণের কাছে তাদের দাবি, “শ্রদ্ধাকেও তোমাকে ভালোবাসতেই হবে।” বরুণ সেই স্মৃতিচারণ করে বলেছেন, ‘আমি কিন্তু মজা করছি না। এই ছেলেগুলো আমার ওপর চড়াও হয়। আমাকে মারধরও করে। আমি প্রেমের প্রস্তাব গ্রহণ করিনি বলে শ্রদ্ধাই ওদের সাহায্যে আমাকে ধোলাই দিয়েছিল। আমিও ওদের পাল্টা মেরেছিলাম যদিও। খুবই নাটকীয় মুহূর্ত ছিল। তারপরে নাচের প্রতিযোগিতায় যোগ দিতে যাই। আমি প্রথম হয়েছিলাম আর শ্রদ্ধা তৃতীয়।‘

আরও পড়ুনঃ   ১২ বছরেও সন্তান নেননি, স্ত্রীর প্রতারণার শিকার কলকাতার অভিনেতা

কৈশোরে একটি মজার ঘটনা বলেন বরুণ। অভিনেতার কথায়, ‘কিশোরী বয়সে শ্রদ্ধা খুব সুন্দরী হয়ে ওঠে। আমরা আলাদা স্কুলে পড়তাম। ওর স্কুলে ডান্ডিয়া নৃত্যের প্রতিযোগিতা ছিল। আমি যোগ দিয়েছিলাম। আমি ভুল করে একজনকে লাঠি দিয়ে আঘাত করে ফেলেছিলাম। তারপরে নিজেই ভয়ে লুকিয়ে পড়ি। দেখতে পাই, একটা মেয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে। ওই মেয়েটাই ছিল শ্রদ্ধা কাপুর। সেই দিন ওকে অপূর্ব সুন্দর দেখাচ্ছিল। ওর প্রেম প্রস্তাব ফিরিয়ে দেওয়ার জন্য সেদিন অনুশোচনা হয়েছিল। তার পর আমাদের বন্ধুত্ব হয়ে যায়।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST