২৬ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

লিভারপুলের বিপক্ষে সুযোগ পাবেন তো বাংলাদেশের হামজা

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার ঘোষণাটা দিয়েছিলেন কদিন আগেই। এরপরে খেলতে নেমেছিলেন উলভারহ্যাম্পটনের বিপক্ষে। দল খারাপ করলেও হামজা চৌধুরীর ব্যক্তিগত পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতোই। লেস্টার সিটির নতুন কোচ র‍্যুড ভ্যান নিস্টেলরয়ের অধীনে এখনো পুরো ম্যাচ খেলার সুযোগ পাননি হামজা। তবে শেষ দুই ম্যাচেই খেলেছেন অনেকটা সময়।

বক্সিং ডের সূচিতে লিভারপুলের বিপক্ষে আজ বাংলাদেশ সময় রাত ২টায় মাঠে নামবে লেস্টার সিটি। লিগ টেবিলের শীর্ষে থাকা দলের বিপক্ষে লেস্টারের জন্য কঠিন এক পরীক্ষা অপেক্ষা করছে সেটা বলাই যায়। তবে এই ম্যাচের আগে বাংলাদেশি ফুটবল ভক্তদের মাঝে প্রশ্ন, লেস্টারের জার্সিতে কি এই ম্যাচে থাকছেন হামজা চৌধুরী।

আরও পড়ুনঃ   আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

এমন প্রশ্নের উত্তর দেয়ার আগে নিস্টেলরয়ের অধীনে হামজা চৌধুরীর শেষ দুই ম্যাচের পারফরম্যান্সের দিকে নজর দেয়া যেতে পারে। যেখানে সবশেষ ম্যাচে উলভসের বিপক্ষে হামজা খেলেছিলেন রাইটব্যাক পজিশনে। তিনি মাঠে নামার আগেই অবশ্য লেস্টার ০-৩ গোলে পিছিয়ে পড়ে। তবে ম্যাচে বেশ ভালো খেলাই উপহার দিয়েছিলেন বাংলাদেশি তারকা।

শতভাগ পাসিং অ্যাকুরিসি, একটা বিগ চান্স ক্রিয়েট, ডান প্রান্ত থেকে নিখুঁত ক্রস– অফেন্সিভ কিংবা ডিফেন্সিভ দুই দিকেই উলভসের বিপক্ষে ম্যাচে কার্যকরী ছিলেন হামজা। যদিও এর আগের ম্যাচেই নিউক্যাসেলের বিপক্ষে হতাশাজনক ছিল তার পারফরম্যান্স। ডাবল পিভট রোলে ম্যান মার্কিংয়ে কিছুটা পিছিয়ে ছিলেন। তার দল হেরেছিল ৪-০ ব্যবধানে। হামজা বর্তমানে কিছুটা অধারাবাহিক তা অনেকটাই স্পষ্ট।

আরও পড়ুনঃ   আফ্রিকায় স্বর্ণ জিতল বাংলাদেশি কারাতেকা

লিভারপুলের বিপক্ষেও তাই শুরুর একাদশেই হামজা চৌধুরীকে দেখতে পাওয়া কিছুটা কঠিন। ভিক্টর ক্রিস্টিয়ানসেন, ইয়ানিক ভেস্টেরগার্ড, কনর কোডি এবং জেমস জাস্টিনেই ভরসা রাখতে পারেন লেস্টার কোচ নিস্টেলরয়। মিডফিল্ডে অলিভার স্কিপের সঙ্গী হিসেবে বুবাকারি সোমারের সম্ভাবনাই বেশি। অবশ্য বদলি হিসেবে হামজার মাঠে নামার সম্ভাবনা অনেকটাই বেশি।

লিগ টেবিলে বর্তমানে ১৭তম স্থানে আছে লেস্টার সিটি। অবনমন অঞ্চল থেকে মাত্র ৫ পয়েন্ট দূরে আছে তারা। বছরের শেষ ম্যাচে লেস্টারের জন্য জয়টাই বড় প্রাপ্তি হতে পারে। অন্যদিকে ১ ম্যাচ হাতে রেখেই ৪ পয়েন্টে এগিয়ে থাকা লিভারপুল চাইবে ব্যবধানটাকে আরও বাড়িয়ে নিতে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১০

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১১

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১২

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৩

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৪

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৫

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৬

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১৭

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

১৮

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৯

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

২০

Design & Developed by: BD IT HOST