৪ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

আবারও অভিনেত্রীর সঙ্গে নাম জড়ালো শোয়েব মালিকের!

অনলাইন ডেস্ক : মাসখানেক আগেই তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক। টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের পর অভিনেত্রী সানা জাভেদের গলায় মালা দিয়েছেন তিনি।

সানিয়ার সঙ্গে ডিভোর্সের পরই শোনা যায়, বিয়ের পরও পরকীয়ায় জড়িয়েছিলেন শোয়েব। যেটা মানতে না পেরেই স্বামীকে তালাক দেন এই টেনিস তারকা। এমনকি মালিকের তৃতীয় বিয়ে নিয়ে অখুশি ছিল তার পরিবারও। কোনোভাবেই সানিয়ার সঙ্গে বিচ্ছেদ মেনে নেয়নি তারা।

এদিকে নতুন বিয়ের মাসখানেক না যেতেই নতুন করে আবারও বিতর্কে জড়িয়েছেন শোয়েব মালিক। সম্প্রতি পাকিস্তানের অভিনেত্রী নাওয়াল সাঈদ রমজানের একটি অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন।

যেখানে তাকে উপস্থাপক জিজ্ঞেস করেন, কখনো কোনো অভিনেতা তাকে পটানোর চেষ্টা করেছেন কি না। জবাবে অভিনেত্রী বলেন, অভিনেতা নয় বরং ক্রিকেটারদের কাছ থেকে তিনি বেশি মেসেজ পেয়েছেন।

আরও পড়ুনঃ   বক্স অফিসে কত আয় করল রাজকুমারের ‘ভুল চুক মাফ’

এরপর উপস্থাপক নাদিয়া তাকে জিজ্ঞেস করেন, সেই খেলোয়াড় পাকিস্তানের পেসার নাসিম শাহ কি না? জবাবে নাওয়াল হাসতে শুরু করেন। প্রতিউত্তরে বলেন, মেসেজগুলো শুধু সিঙ্গেল বা অবিবাহিত ক্রিকেটাররাই করেন না।

এটা শুনেই উপস্থাপক শোয়েব মালিকের নাম নেন। তিনি জিজ্ঞেস করেন, তাহলে মেসেজ পাঠানো সেই ক্রিকেটারের নাম শোয়েব মালিক? তখনই মুচকি হেসে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এই অভিনেত্রী।

নাওয়াল বলেন, ‘যে কেউ এ জাতীয় মেসেজ পাঠাতেই পারেন। তবে আমি মনে করি, একজন ক্রিকেটারের উচিত নয় এ ধরণের মেসেজ কাউকে পাঠানো। কারণ মানুষ অভিনয়শিল্পীদের তুলনায় ক্রিকেটারদের তাদের আদর্শ মনে করেন।’

এদিকে সামাজিক মাধ্যমে সেই অনুষ্ঠানের এই অংশটি ছড়িয়ে পড়তেই নতুন করে বিতর্কের মুখে পড়েছেন শোয়েব মালিক। অনেক নেটিজেনেরই মন্তব্য, বিবাহিত সেই ক্রিকেটার শোয়েব মালিক। কারণ সানিয়া মির্জার সঙ্গে সংসার থাকাকালীন সময়েও অনেকের সঙ্গেই সম্পর্কে জড়ানোর চেষ্টা করেছেন তিনি। যেটা জানতে পেরেই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন সানিয়া।

আরও পড়ুনঃ   ৮১ বছর বয়সে সুন্দরী প্রতিযোগিতায় চে-সুন হুয়া

প্রসঙ্গত, ২০১০ সালের ১২ এপ্রিল হায়দরাবাদে বিয়ে করেছিলেন সানিয়া এবং শোয়েব। বিয়ের এক সপ্তাহ আগেই পাকিস্তান থেকে বরের বাড়ির লোকেরা চলে এসেছিল ভারতে। সেসময়ই প্রথম স্ত্রীর দাবি নিয়ে হাজির হন আয়েশা। জানান, শোয়েবের সঙ্গে তার বিয়ের কথা। বিষয়টি স্বীকার করে নেন শোয়েব মালিক। দাবি করেন, তাদের বিচ্ছেদ হয়েছে। পরে বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। সেখানে আইনি বিচ্ছেদের পর সানিয়া মির্জার গলায় মালা দেন এই তারকা। এরপর দীর্ঘ ১৩ বছরের সংসারে বিচ্ছেদ টেনে সম্প্রতি সানা জাভেদকে বিয়ে করেছেন শোয়েব মালিক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST