২৫ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহী বিভাগীয় বইমেলার সমাপনী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : নগরীর কালেক্টরেট মাঠে রাজশাহী বিভাগীয় প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত আট দিনব্যাপী রাজশাহী বিভাগীয় বইমেলা-২০২৪ এর শেষদিনে আজ বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, এখন বিভিন্ন প্রকাশনী সংস্থা গড়ে উঠেছে যারা বইয়ের বাণিজ্যিকীকরণের দিকেও গুরুত্ব দিচ্ছে। বইমেলায় বাণিজ্যিকভাবে বই ক্রয় ও বিক্রয়ের মাধ্যমে প্রকাশনীগুলো তা করতে পারছে। সেটাও একটি প্রয়োজনীয় দিক। বইমেলায় দর্শণার্থীরা শুধু যে বই কিনছেন তা নয় বিভিন্ন স্টলে বইগুলো দেখেও তারা উপকৃত হচ্ছেন। কোন বইটার কী নাম, পৃষ্টা উল্টিয়ে দুই এক পৃষ্টা পড়াও হয়ে যাচ্ছে।

আরও পড়ুনঃ   মামলা বাতিলে ড. ইউনূসের আবেদন খারিজ

বইমেলায় বিভিন্ন সেক্টরের জ্ঞানীগুনী মানুষের সমাবেশ ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, জ্ঞানটা হলো সেই যা আপনার মধ্যে জানার আগ্রহ তৈরী করে। কী জানতাম না আর কী জানা দরকার-বই পড়ার মাধ্যমে পাঠকরা নিজের ভিতরে যে সম্ভাবনা আছে তা উম্মোচিত করতে পারেন। বইমেলা পাঠককে সে সুযোগ তৈরি করে দেয়।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, আমরা প্রত্যেকটা মানুষ এক একটি জ্ঞানের ভান্ডার। বই হচ্ছে সেই জ্ঞানটাকে উন্মোচিত করার একটা পদ্ধতি। আমার ভিতরে কী জ্ঞান আছে এটা কিন্তু আমি নিজেও অনেক সময় জানিনা। জ্ঞানের অন্যতম উৎস হিসেবে বই আমাদের সেই সত্ত্বাটাকে জাগিয়ে তোলে।

অনুষ্ঠানে চিত্রাঙ্গন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কারস্বরূপ ক্রেস্ট ও সনদ তুলে দেন বিভাগীয় কমিশনার। বইমেলায় অংশ নেয়া ১০০টি স্টল এর মধ্যে সেরা স্টল প্রতিযোগিতায় যথাক্রমে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারকারী অন্যধারা, গাজীপ্রকাশনী এবং সত্যায়ন প্রকাশনীকে পুরস্কৃত করা হয় এবং মেলায় অংশগ্রহণকারী প্রত্যেকটি স্টলকেই সম্মাননা সনদ প্রদান করা হয়।

আরও পড়ুনঃ   ইতিহাসে প্রথম একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট

বড়দিনের ছুটি থাকায় মেলার শেষদিনে দর্শণার্থীদের ভীড়ে মেলা প্রাঙ্গন ছিল উৎসবমুখর।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) মো. রেজাউল আলম সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আলমগীর রহমান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, রাজশাহী পুলিশ সুপার ফারজানা ইসলাম এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের উপপরিচালক মোঃ ফরিদ উদ্দিন সরকার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ও বিভাগীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, শিল্পীগণ, দর্শণার্থী এবং প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই আন্দোলনে আহত যোদ্ধার পাশে ডিসি ফরিদা খানম

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন হয়রানি, ভ্যানচালককে গণপিটুনি

রাজশাহীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

রাবি উপাচার্যের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

গুজব ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ : স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

নাগরিক সেবার দীর্ঘসূত্রতা ও প্রসাসনিক অব্যবস্থাপনায় অসন্তোষ ভূমি প্রতিমন্ত্রীর

বিজিবি কর্তৃক রাজশাহী’র গোদাগাড়ী সীমান্ত হতে হেরোইন জব্দ

মাঠ-পার্ক পুনরুদ্ধার ও মাদকমুক্তকরণে উদ্যোগ নিয়েছে সরকার : এলজিআরডি মন্ত্রী

১০

বাঘায় ফসলি জমিতে অবৈধ পুকুর খনন, এস্কেভেটর অকেজো ও যন্ত্রাংশ জব্দ

১১

নিয়ামতপুরে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময়

১২

নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরো জনবান্ধব করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

পুঠিয়ায় অবৈধভাবে ফসলি জমি কাটা রোধে অভিযান, এস্কেভেটর অকেজো

১৪

নিয়ামতপুরে ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধারসহ গ্রেপ্তার ২

১৫

লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন

১৬

রাজশাহীতে ডেইরি ফার্মের গাড়িতে ডাকাতির ঘটনায় দুজন গ্রেপ্তার

১৭

রাজশাহীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪

১৯

গন্ধর্বপুর পানি শোধনাগার প্ল্যান্ট পরিদর্শনে স্থানীয় সরকারমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST