২৫ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন ৭ জানুয়ারি

অনলাইন ডেস্ক : অনেকদিন ধরেই শোনা যাচ্ছে চিকিৎসার জন্য লন্ডন যাবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। কয়েকবার বিদেশ যাত্রার দিনক্ষণ ঠিক হলেও বা বাতিল হয়েছে। বিএনপি চেয়ারপারসনের বিদেশে চিকিৎসার ব্যাপারে দীর্ঘদিনের ব্যাপক আলোচনার পর অবশেষে সফরের চূড়ান্ত সূচি তৈরি হয়েছে। জানা গেছে, নতুন বছরের শুরুতেই লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন, সঙ্গে যাবেন ১৬ সদস্যের প্রতিনিধিদল।

বেগম খালেদা জিয়া ৭ জানুয়ারি লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। সাতজন চিকিৎসকসহ ১৬ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে চিকিৎসার জন্য আগামী ৭ জানুয়ারি রাত ১১টায় লন্ডন যাবেন তিনি। লন্ডন এবং যুক্তরাষ্ট্রে তিনি চিকিৎসা নেবেন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক, কর্মকর্তা, পরিবারের সদস্য এবং অন্য নেতারা তার সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন।

বেগম খালেদা জিয়ার সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন, ডা. মো. এনামুল হক চৌধুরী, তাবিথ মোহাম্মদ আউয়াল, ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিক, মো. শাহাবুদ্দীন তালুকদার, নুরুদ্দীন আহমাদ, মো. জাকির ইকবাল, মোহাম্মদ আল মামুন, শরিফা করিম স্বর্ণা, চেয়ারপারসনের ব্যক্তিগত কর্মকর্তা এবিএমন আব্দুস সাত্তার, মো. মাসুদুর রহমান, এসএম পারভেজ, ফাতেমা বেগম এবং রুপা শিকদার।

আরও পড়ুনঃ   বাঘায় এক ব্যবসায়ীর কাছ থেকে ৩ লাখ টাকা চাঁদা নেয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডন যাত্রার যাবতীয় প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আসন্ন এই সফরকে নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে। এই সফরে বেগম খালেদা জিয়া ভিআইপি প্রটোকল পাবেন বলে জনা গেছে।

চেয়ারপারসনের একজন ব্যক্তিগত চিকিৎসক জানান, খালেদা জিয়ার চিকিৎসা দুটি টিমে হবে। প্রথম টিমে তার চিকিৎসা হবে লন্ডনে। এরপর তাকে যুক্তরাষ্ট্রে নেওয়া হবে। এরইমধ্যে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি জানান, সবকিছু ঠিক থাকলে চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন সৌদি আরবে ওমরাহ পালন শেষে দেশে ফিরবেন।

এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়াকে সাবেক আওয়ামী সরকারের নিয়ন্ত্রণাধীন নিম্ন আদালত পাঁচ বছরের কারাদণ্ড দেন। পরে উচ্চ আদালত ওই সাজা বাড়িয়ে ১০ বছর করে দেন। পরবর্তী সময়ে সরকারের নির্বাহী আদেশে তার জেলমুক্তি হলেও খালেদা জিয়াকে গৃহবন্দি করে রাখা হয়। গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য বারবার আবেদন করার পরও তা নানা অজুহাতে প্রত্যাখ্যান করে সাবেক সরকার।৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনা উৎখাত হওয়ার পর বেগম খালেদা জিয়া সব অভিযোগ থেকে খালাস পেয়েছেন।

আরও পড়ুনঃ   রাজশাহী নগরজুড়ে বিএনপির অবস্থান কর্মসূচি

বিএনপি চেয়ারপারসনের বড় ছেলে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৬ বছর ধরে লন্ডনে অবস্থান করছেন। সর্বশেষ ২০১৭ সালে লন্ডনে মা-ছেলের সাক্ষাৎ হয়। দীর্ঘ আট বছর পর আবার মা-ছেলের সাক্ষাৎ হতে যাচ্ছে। খালেদা জিয়ার এই সফরে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বিএনপির দুই শীর্ষ নেতার মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST