২৫ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

এই ছবি পপকর্ন খেতে খেতে দেখা যাবে না : জয়া আহসান

অনলাইন ডেস্ক : অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’ দেখার পরে এক প্রেসমিটে অভিনেত্রী জয়া আহসান বলেন, আমি ওর (মেহজাবীনের) পথচলাটা প্রথমে থেকে খেয়াল করছি। অনেকে বলেছে ওর আরও আগে কাজ করা উচিত ছিল। তবে ও এমন একটা পরিপক্ব সময়ে এসে অভিনয় করেছে, যে একটা ভালো ছবি উপহার দিয়েছে।

এরপর বলেন, ‘আমি মেহজাবীনের অভিনয়ের ভক্ত, ওর অভিনয় সব সময় দেখি। আমার খুব কম দেখা হয় কিন্তু তারপর আমি যা দেখি ওর অভিনয় গুলো দেখি।’

আরও পড়ুনঃ   প্রথমবার একসঙ্গে তিশা-প্রীতম, ট্রেলারেই চমক!

সিনেমা প্রসঙ্গে জয়া আহসানের ভাষ্য, ও যখন কাঁদে সিঁদুর মুছে দেয় শাখা ফেলে দেয় আমার একবারও মনে হয়নি যে মেহজাবীন তো মুসলিম ঘরের মেয়ে সে সনাতনী সম্প্রদায়কে দেখে বড় হয়নি তার এ অভিজ্ঞতা নেয়। একজন শিল্পীর বড় জায়গা এটায় অভিনয়ে মাধ্যমে সবকিছু ফুটিয়ে তুলতে পেরেছে।

তার কথায়, ‘পরিচালকদের অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা ছবি উপহার দেওয়ার জন্য। সবাই অসাধারণ অভিনয় করেছেন। আমি দর্শক হিসেবে সিটে বসে থেকে দেখেছি, এরপর কী হবে কী হবে ভেবেছি। এর মাঝে একজন এসে বলে পপকর্ন এনে দেবো। আমি বলি, এই ছবি পপকর্ন খেতে খেতে দেখা যাবে না।’

আরও পড়ুনঃ   ‘আমাকে তারা নেয়নি’

শেষে জয়া আহসান বলেন, ‘মেহজাবীনকে আরও অর্থবহ ছবিতে দেখতে চাই। ও পরিপক্ব অভিনেত্রী হয়ে দাঁড়িয়েছে। আমি নিজেও বুঝতে পারিনি। তবে সব সময় খেয়াল করতাম, অসাধারণ অভিনয় করেছে।’

প্রসঙ্গত, শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী’ যৌথ প্রযোজনা করেছে ফ্রেম পার সেকেন্ড এবং চরকি। মেহজাবীন এর সাথে এই সিনেমায় অভিনয় করেছেন নাদের চৌধুরী, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ আরও অনেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST