২৪ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

আবারও চিরকুট ব্যান্ডে ভাঙন

অনলাইন ডেস্ক : জনপ্রিয় ব্যান্ড চিরকুটের সঙ্গে জাহিদ নিরব ‘আয়নাবাজি’ সিনেমার গানে হারমোনিয়াম বাজিয়ে পথচলা শুরু করেছিলেন। তবে এ ব্যান্ডের সঙ্গে আর থাকছেন না তিনি। অবশেষে নয় বছরের পথচলা শেষ হলো।

চিরকুটের নতুন গান প্রকাশের দিন সোমবার (২৩ ডিসেম্বর) জাহিদ নিরবের দল ছাড়ার বিষয়টি জানা গেছে। দলটির অন্যতম সদস্য শারমীন সুলতানা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এখন নিরব তাদের সঙ্গে নেয়। তবে তার জন্য শুভকামনা জানিয়েছেন। এদিকে ব্যান্ডে ভাঙনের খবরের মধ্যেই নতুন গান প্রকাশ পেয়েছে চিরকুটের।

আরও পড়ুনঃ   নতুন ছবি করতে যাচ্ছি : মিষ্টি জান্নাত

সামাজিক যোগাযোগ মাধ্যমে দলটির পেজে প্রকাশ হয় ‘জানা হলো না’ শিরোনামের গান। কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন শারমিন সুলতানা সুমি। মিউজিক ও সাউন্ড প্রোডিউসার পাভেল আরিন। আগামী বছর প্রকাশ পাবে চিরকুটের চতুর্থ অ্যালবাম।

এর আগে চিরকুট ব্যান্ড থেকে বিদায় নিয়েছিলেন প্রতিষ্ঠাতা সদস্য পিন্টু ঘোষ। ওই সময় চিরকুটের পক্ষ থেকে জানানো হয়েছিল, একক ক্যারিয়ার গড়তে চাওয়ায় পারস্পরিক আলোচনার মাধ্যমে পিন্টু ঘোষকে শ্রদ্ধার সঙ্গে আলাদা ক্যারিয়ার গড়ার সম্মতি দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ   যে কারণে কফি শপে চাকরি করতেন শ্রদ্ধা

তবে পিন্টু ঘোষ জানিয়েছিলেন, একক ক্যারিয়ারের প্রয়োজনে নয়, বরং অন্য কারণে তিনি দল থেকে বের হয়ে এসেছেন। গত বছর ইমন চৌধুরীর ব্যান্ড ত্যাগের পরও একই কারণ জানানো হয় চিরকুটের পক্ষ থেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১০

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১১

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১২

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৩

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

১৪

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

১৫

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ জন কৃষক

১৬

বিক্ষোভের মুখে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে না : এমপি বাবুল

১৭

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

১৮

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

১৯

নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

২০

Design & Developed by: BD IT HOST