২৩ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রেগে মাঝপথেই কনসার্ট ছেড়ে বেরিয়ে গেলেন মোনালি

অনলাইন ডেস্ক : সম্প্রতি বারাণসিতে শো করতে গিয়েছিলেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী মোনালি ঠাকুর। কিন্তু আয়োজকদের চরম অব্যবস্থাপনায় মাঝপথেই কনসার্ট থামিয়ে বেরিয়ে আসেন তিনি। এরপর আয়োজকদের ‘দায়িত্বজ্ঞীন’ বলে ক্ষোভ প্রকাশ করেন এই গায়ক।

শোয়ের অব্যবস্থাপনা দেখে মারাত্মক হতাশ মোনালি। শিল্পীর অভিযোগ, মঞ্চের এমন অবস্থা ছিল যে, তিনি সেখানে পড়ে গিয়ে পায়ে ব্যাথা পেতে পারতেন।

এক ভিডিও বার্তায় গায়িকা বলেন, ‘আমি আর আমার টিম এখানে অনুষ্ঠান করার সুযোগ পেয়ে খুব উচ্ছ্বসিত ছিলাম। আয়োজনের কথা ছেড়েই দিলাম। কী অবস্থা এখানে। এর জন্য আয়োজকরাই দায়ী। অনেকবার বলেছিলাম, আমার পায়ে চোট লাগতে পারে। আমার সঙ্গে যে নৃত্যশিল্পীরা এসেছিলেন, তারাও আমাকে শান্ত করার চেষ্টা করেছেন অনেকবার, কিন্তু এমন চূড়ান্ত অব্যবস্থাপনার মধ্যে শো করা খুব মুশকিল!’

আরও পড়ুনঃ   শিল্পী সমিতি নিয়ে প্রশ্ন তুললেন বর্ষা

মোনালির সংযোজন, ‘অনুষ্ঠানটা করার জন্য আমরা ভীষণ চেষ্টা করেছি। কারণ আপনারা যারা টাকা দিয়ে টিকিট কেটে এসেছেন, তাদের সবার কাছে আমি কৈফিয়ত দিতে বাধ্য। তাই না? কারণ এরপর আপনারা আমাকেই দোষ দেবেন। আশা করি আমি একদিন সেই জায়গায় পৌঁছাব, যখন আমি নিজেই শোয়ের সমস্ত দায়িত্ব নিতে পারব।’

আরও পড়ুনঃ   এবার স্বস্তিকার নায়ক শরিফুল রাজ

এরপর মোনালি বলেন, ‘আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি শো বন্ধ করার জন্য। আমি আবার আসব। আশা করি, তখন আপনাদেরকে ভালো একটা অনুষ্ঠান উপহার দিতে পারব। আমাদের ক্ষমা করবেন।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১০

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১২

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৩

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৪

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৬

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৭

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৮

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

২০

Design & Developed by: BD IT HOST