২৩ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

৯ গোলের ম্যাচে লিভারপুলের সহজ জয়

অনলাইন ডেস্ক : চলতি মৌসুমটা টটেনহ্যাম হটস্পারের জন্য অনেকটা রবিনহুডের মতোই। তুলনামূলক বড় দলের বিপক্ষে জয় পেলেও টেবিলের নিচের দিকের দলগুলোর বিপক্ষে ড্র কিংবা হার জুটেছে কপালে। এ যেন বড়দের কাছ থেকে পয়েন্ট এনে দূর্বল দলকে পয়েন্ট বিলিয়ে দেয়া। লিভারপুলের বিপক্ষেও তেমন একটা কিছু আশা করেছিল হয়ত স্পার্স ভক্তরা।

চলতি প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি ৩৯ গোল করা স্পার্সরা এই ম্যাচেও পেয়েছে ৩ গোল। তবু লিভারপুলের নামের পাশে আছে সহজ জয় শব্দদুটো। কারণ, টটেনহ্যামের ৩ গোলের বিপরীতে আর্নে স্লটের দল দিয়েছে ঠিক ঠিক দ্বিগুণ ৬ গোল। ৯ গোলের ম্যাচে একপ্রকার সহজ জয় লিভারপুলের।

প্রথমের প্রথম মিনিটেই আগ্রাসী শুরুর ইঙ্গিত ছিল টটেনহ্যামের। কিন্তু ওইটুকুই। প্রথমার্ধের বাকি ৪৪ মিনিট ম্যাচের পুরো নিয়ন্ত্রণটাই ছিল অলরেডদের হাতে। স্পার্সদের আক্রমণ যেমন ঠেকিয়েছে, তেমনি কুইক অফেন্সিভ ট্রানজিশনে একের পর এক গোল দিয়েছে তারা। ম্যাচে জোড়া গোল করেছেন মোহাম্মদ সালাহ ও লুইস দিয়াজ। বাকি দুই গোল ম্যাক অ্যালিস্টার এবং দমিনিক সবোস্লাইয়ের।

আরও পড়ুনঃ   এলপিজি গ্যাসের দাম বাড়ল

লিভারপুল প্রথমার্ধেই এগিয়ে গিয়েছিল ৩-১ গোলে। ৯ গোলের ম্যাচের প্রথম গোলটি করেন লুইস দিয়াজ। আলেকজান্ডার আর্নল্ডের মাপা ক্রসে হেড করে বল জালে পাঠান কলম্বিয়ান তারকা। পরের গোলটা লিভারপুল পায় ২৩ মিনিটে। ব্যবধান দ্বিগুণ করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। ৪১ মিনিটে জেমস ম্যাডিসনের দূর পাল্লার গোলে ব্যবধান কমায় টটেনহাম। প্রথমার্ধের যোগ করা সময়ে দমিনিক সবোসলাইয়ের গোলে ২ গোলের ব্যবধান নিয়ে বিরতিতে যায় লিভারপুল।

বিরতি থেকে ফেরার পর ৫৪ ও ৬১ মিনিটে সালাহর জোড়া গোলে ৫-১ গোলে এগিয়ে যায় লিভারপুল। এরপরেই খেলায় খানিক উত্তেজনা ফেরায় টটেনহ্যাম। ৭২ মিনিটে দেয়ান কুলুসেভস্কি ও ৮৩ মিনিটের ডমিনিক সোলাঙ্কির গোলে ৫-৩ এ নিয়ে আসে ম্যাচটা। কিন্তু শেষদিকে আর কোনো নাটকীয়তা হতে দেয়নি লিভারপুল। উল্টো শুরুর মতো শেষও করেছেন লুইস দিয়াজ। ৮৫ মিনিটে তার করা গোলে ৬-৩ ব্যবধানে সহজ জয় পেয়ে যায় লিভারপুল।

আরও পড়ুনঃ   ‘সৎ ও রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থাকা অফিসাররা পদোন্নতির দাবিদার’

লিগে দুই ম্যাচ পর জয়ের দেখা পাওয়া লিভারপুল পয়েন্ট তালিকার শীর্ষে নিজেদের অবস্থান পোক্ত করেছে। ১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে বড়দিনের বিরতিতে যাচ্ছে লিভারপুল। ৩৫ পয়েন্ট নিয়ে দুইয়ে এক ম্যাচ বেশি খেলা চেলসির। সবশেষ ম্যাচে তারা পয়েন্ট হারিয়েছে এভারটনের সঙ্গে ড্র করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১০

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১১

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১২

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১৩

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৪

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৫

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৬

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৭

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৮

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

২০

Design & Developed by: BD IT HOST