২২ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

খাবার খেতে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে প্রাণ গেল তরুণের

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে দুপুরে খাবার খেতে দোকান থেকে বাড়ি ফেরার পথে বাস চাপায় মারুফ হোসেন (২২) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় মিনহাজ হোসেন ওরফে আপেল (২২) নামে আরেক তরুণ আহত হয়েছেন। তাকে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা দুজন মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুর পৌনে ২টার দিকে জয়পুরহাট-বদলগাছী সড়কের সদর উপজেলার ভাদসা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে ছাত্রদল নেতার জামায়াতে যোগদান

নিহত মারুফ হোসেন সদরের ভাদসা ইউনিয়নের ভগবানপুর গ্রামের মিঠু হোসেনের ছেলে। আর আহত মিনহাজ হোসেন ওরফে আপেল একই গ্রামের মিজানুর রহমানের ছেলে। মিনহাজ ও মারুফ সম্পর্কে প্রতিবেশী চাচা-ভাতিজা বলে জানিয়েছেন স্বজনরা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সদরের দূর্গাদহ বাজারে মারুফ হোসেনের বাবার একটি ভাঙারি দোকান রয়েছে। মারুফ সকাল থেকে দোকানে ছিলেন। মিনহাজ সেখানে এসেছিলেন। দুজনে দুপুরের খাবার খেতে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন। পথে ভাদসা বাজার এলাকায় একটি বাস মোটরসাইকেলে চাপা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মারুফ হোসেনকে মৃত ঘোষণা করেন। মিনহাজকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

ওসি শাহেদ আল মামুন বলেন, দুর্ঘটনায় মোটরসাইকেলের একজন মারা গেছেন। আর একজন আহত হয়েছেন। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে। বাস ও মোটরসাইকেল পুলিশের হেফাজতে রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১০

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১১

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১২

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৩

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৪

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৫

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৬

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৭

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৮

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

১৯

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২০

Design & Developed by: BD IT HOST