২১ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ক্যাটরিনার রেশমি চুলের রহস্য ফাঁস, বিশেষ তেল বানিয়ে দেন শাশুড়ি

অনলাইন ডেস্ক : শুধু ভিকি নয় ক্যাটরিনা নাকি তার শাশুড়ি মায়েরও খুব কাছের। ভিন্ন সংস্কৃতিতে বড় হয়েছেন অভিনেত্রী। কিন্তু ভিকির সঙ্গে বিয়ের পরে একেবারে পাঞ্জাবি পরিবারের ঘরনি। ভিকির সঙ্গে শ্বশুর-শাশুড়িকেও আপন করে নিয়েছেন তিনি।

কিছুদিন আগেই শাশুড়ি মা বীণা কৌশলের সঙ্গে শিরডি সাঁইবাবার মন্দিরে পৌঁছে গিয়েছিলেন ক্যাটরিনা। শাশুড়ি-বৌমার এই জুটি দেখে মুগ্ধ হয়েছিলেন ভক্ত-অনুরাগীরা ।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাটরিনার যথেষ্ট খেয়ালও রাখেন ভিকির মা। পুত্রবধূর একঢাল কালো রেশমি চুলের পিছনে তার বড় ভূমিকা রয়েছে। নিজে হাতে ক্যাটরিনার জন্য বিশেষ এক ঘরোয়া তেল তৈরি করে দেন তিনি।

আরও পড়ুনঃ   আমার স্ত্রীকে অন্ধের মতো সাপোর্ট করি, তাকে এগিয়ে দিই : রাজ

এক সাক্ষাৎকারে ক্যাটরিনা নিজেই জানিয়েছেন তার শাশুড়ির তৈরি এই ঘরোয়া টোটকার কথা। অভিনেত্রী বলেন, ‘আমার শাশুড়ি মা একটা তেল তৈরি করে দেন। তেল, আমলকী, আভোকাডোর সঙ্গে আরও কিছু মিশিয়ে একটা তেল বানান। এই তেল সত্যিই চুলের পক্ষে খুব উপকারী।’

আরও পড়ুনঃ   ‘আমি আবার বেশি ছবি আপলোড করতে পারি না’

২০২১ সালের ডিসেম্বরে গাঁটছড়া বেঁধেছিলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। রাজস্থানের এক রাজবাড়িতে বসেছিল বিয়ের আসর। তবে বিয়ের আগের দিন পর্যন্ত মুখে কুলুপ এঁটে রেখেছিলেন তারা। কোনও ভাবেই সম্পর্কের কথা প্রকাশ্যে আনেননি ভিকি-ক্যাটরিনার পরিবারও।

এখনও একসঙ্গে কোনও ছবিতে জুটি বাঁধেননি ভিকি-ক্যাটরিনা। কর্ণ জোহরের অনুষ্ঠানে গিয়ে প্রথম ভিকিকে নিয়ে মন্তব্য করেছিলেন ক্যাটরিনা। অভিনেত্রী জানিয়েছিলেন, পর্দায় ভিকির সঙ্গে জুটি বাঁধলে মানাবে ভাল। তখন থেকেই জল্পনা শুরু হয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরেন্দ্র সভ্যতার ইতিহাস ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর

নিবিড় মনিটরিংয়ে অনিন্দ্য হজ ব্যবস্থাপনা

বিজিবির বাধার মুখে ২০ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ

জাতিসংঘে বাংলাদেশ : রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

রাজশাহীর বাজারে মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

জুয়া প্রতিরোধ আইন,খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার

নৃশংস হত্যকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে : আসাদুল হাবিব দুলু

১০

পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে আরএমপি পুলিশ কমিশনারের মতবিনিময় সভা

১১

চার দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

১২

ম্যাচের আগেই মেসি বলেছিলেন, ‘৩-০ ব্যবধানে জিতবে আর্জেন্টিনা’

১৩

মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন

১৪

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণের তিনদিন ব্যাপি প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত

১৫

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাদের সাক্ষাৎ

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

১৭

রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে রাজশাহীতে সাঁড়াশি অভিযান

২০

Design & Developed by: BD IT HOST