১৭ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রুয়েট শিক্ষার্থীদের ওপর হামলা, ৫ দফা দাবিতে মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জন করে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে নগরীর রুয়েটের মূল ফটকের সামনে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেন। পরে সেখান থেকে মিছিল নিয়ে ভদ্রা মোড়ের দিকে যান তারা।

এর আগে, সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় রাজশাহী পদ্মা আবাসিক এলাকা-সংলগ্ন হজোর মোড়ে দোকানির সঙ্গে কথা কাটাকাটির জেরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে।

এদিন বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। সেখানে আধা ঘণ্টার মতো থেকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে তালাইমারী মোড় হয়ে ভদ্রা মোড়ে অবস্থান নেন। এ সময় সেখানে চারটি রাস্তায় যানজট সৃষ্টি হয়। ভদ্রা মোড়ে শিক্ষার্থীরা আধা ঘণ্টা অবস্থান করে বেলা দেড়টার দিকে অবরোধ তুলে নেন।

অবরোধকালে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, শিক্ষার্থীদের সঙ্গে মাঝেমধ্যেই স্থানীয়দের কথাকাটাকাটি হয়। সামান্য কিছু হলেই স্থানীয় বাসিন্দারা শিক্ষার্থীদের গায়ে হাত তোলেন। গতকাল তাদের শিক্ষকেরা হজোর মোড়ে কথা বলতে যান। তখন দ্বিতীয় দফায় হামলা করা হয়। এ ঘটনায় এজাহারে থাকা দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে।

আরও পড়ুনঃ   আরএমপির ৩৪তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন ফয়েজুল কবির

ভদ্রা মোড়ে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র তানজিমুল হক। তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে পাঁচ দফা দাবি জানিয়ে কর্মসূচি শেষ করেন। দ্রুত পাঁচ দফা না মানা হলে আবারও তারা রাস্তা অবরোধ করবেন বলে জানান।

তাদের দাবিগুলো হলো—হামলার সঙ্গে জড়িত প্রত্যেককে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে দ্রুততম সময়ে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। হামলার নেপথ্যের পূর্ণাঙ্গ তদন্ত করে সত্য উদঘাটন করতে হবে। রাজশাহীর আবাসিক এলাকাগুলো অস্ত্র, মাদক ও সন্ত্রাসমুক্ত করতে হবে। মোন্নাফের মোড়সহ রুয়েটের আশপাশে এসব সমস্যার প্রকোপ আশঙ্কাজনকহারে বৃদ্ধি পেয়েছে, রুয়েট ও এর আশপাশের এলাকাগুলোর চুরি ও ছিনতাইকারীমুক্ত করতে হবে। চুরিকৃত মালামাল ফেরত ও জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। রুয়েটের অভ্যন্তরে (টং, সেন্ট্রাল ফিল্ডসহ অন্যান্য জায়গায়) বহিরাগত প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে।

আরও পড়ুনঃ   ৪৮তম কোপা আমেরিকার পূর্ণাঙ্গ সূচি

যন্ত্রকৌশল বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মারুফ বিল্লাহ রিফাত গতকালের ঘটনা বর্ণনা দিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং হামলায় দোষীদের বিচারের পাশাপাশি রুয়েট ক্যাম্পাস ও এর আশপাশে স্থানীয় সন্ত্রাসীদের দৌরাত্ম্য বন্ধের দাবি জানান।

উল্লেখ্য, গত সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের পদ্মা আবাসিক এলাকায় স্থানীয় দোকানদারের সঙ্গে কথাকাটাকাটির এক পর্যায়ে রুয়েট শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হন। যাদের মধ্যে ছয়জন গুরুতর আহত ও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তৎক্ষণাৎ পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে এবং রুয়েট প্রশাসন বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ্য ও ৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ওয়াটার এটিএম বুথ স্থাপন নিয়ে রাসিক প্রশাসকের সঙ্গে ড্রিংকওয়েলের মতবিনিময়

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

বাংলাদেশ-চীনের যৌথ সহযোগিতায় রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরে আসবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা

নাটোরে সাড়ে এগারো কেজি গাঁজাসহ গ্রেফতার ১

পুঠিয়ার রাজ পরিবারের ব্যবহৃত আসবাবপত্র উদ্ধার

১০

ইরাকে কুর্দিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানি ড্রোন হামলা

১১

ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ায় হতাহত ১০

১২

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের

১৩

ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ : তথ্যমন্ত্রী

১৪

বংশালে হেলমেট গোডাউনে আগুন : সরু সিঁড়ি-পানি সংকটে নিয়ন্ত্রণে হিমশিম

১৫

হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১১০১

১৬

মান্দা থানার বাক ও শারীরিক প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

১৭

বাঘায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর শুভ উদ্বোধন

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

১৯

রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST