১৭ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

১৬ ডিসেম্বর নিয়ে মোদির বার্তার জবাব দেবে ঢাকা

অনলাইন ডেস্ক : ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরকে কেন্দ্র করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক্স বার্তার জবাব দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

এ সময় তিনি বলেন, নরেন্দ্র মোদির টুইটের বিষয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল তার মতো করে একটি জিনিস বলেছেন, আমরা আমাদের মতো করে বলবো।

১৬ ডিসেম্বর এক এক্স বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিনটিকে বিজয় দিবস হিসেবে উল্লেখ করেন এবং ১৯৭১ সালে ভারতের জয় হয়েছে এবং ভারতের যেসব সৈনিক মারা গেছে তাদের প্রশংসা করেন।

আরও পড়ুনঃ   আমাদের রুলস হলো মানুষের সেবা করা : সমাজকল্যাণ মন্ত্রী

অন্যদিকে ১৯ ডিসেম্বর ডি-৮ শীর্ষ সম্মেলনে অংশ নিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মিসর সফর নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ডি-৮ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ অনেক গুরুত্বপূর্ণ রাষ্ট্র এর সদস্য। সম্মেলনের সাইডলাইনে ড. ইউনূসের সঙ্গে অন্যান্য সরকারপ্রধানের দেখা হবে বলেও তিনি জানান।

রোহিঙ্গা ও মিয়ানমার নিয়ে থাইল্যান্ডে একটি অনানুষ্ঠানিক আলোচনায় অংশ নিতে থাই পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে ব্যাংকক যাচ্ছেন বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, আমি কী বলবো, সেটি নির্ভর করবে সেখানে কী কথাবার্তা হয় তার ওপর। আমি আগে থেকে কিছু বলতে চাই না এবং সেটি ঠিকও হবে না।

আরও পড়ুনঃ   রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি : স্বাস্থ্যমন্ত্রী

তিনি আরও বলেন, আমাদের মূল বিষয় হচ্ছে যে ১৩ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আছে এবং আশ্রয় নিয়েছে, তাদের নিরাপত্তা ও অধিকারের সঙ্গে ফেরত নিতে হবে।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১০

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১১

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৪

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৫

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৬

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৭

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৮

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১৯

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST