১৬ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বাংলাদেশ নিয়ে কংগ্রেসের দৌড়ঝাঁপ, পশ্চিমবঙ্গের গভর্নরের সঙ্গে বৈঠক

অনলাইন ডেস্ক : বাংলাদেশ নিয়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের গভর্নর সি ভি আনন্দ বোসের দ্বারস্থ হয়েছে প্রদেশ কংগ্রেস। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপরে কথিত নির্যাতন নিয়ে দেশটির কেন্দ্রীয় সরকারকে কূটনৈতিক ভাবে সক্রিয় দাবি জানিয়েছে দলটি।

একইসঙ্গে সীমান্তে বিএসএফের নজরদারি বাড়ানোর আহ্বানও জানিয়েছে দলটির নেতৃত্ব।

সংবাদমাধ্যম আনন্দবাজার বলছে, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপরে কথিত নির্যাতন বন্ধ করতে কেন্দ্রীয় সরকারকে কূটনৈতিক ভাবে সক্রিয় হতে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের কাছে দাবি জানিয়েছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব।

আরও পড়ুনঃ   লেবাননের পূর্বাঞ্চলে ইসরায়েলের নতুন হামলায় নিহত অন্তত ৩০

রোববার সন্ধ্যায় কলকাতার রাজভবনে রাজ্যপাল বোসের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, সাবেক সভাপতি প্রদীপ ভট্টাচার্য, দলের নেতা অমিতাভ চক্রবর্তীসহ অন্য প্রতিনিধিরা।

বাংলাদেশে অস্থিরতার সুযোগে যাতে কেউ সীমান্ত পেরিয়ে না ঢুকে পড়ে, তার জন্য বিএসএফের নজরদারি বাড়ানো এবং রাজ্যে সরকারের সর্বদল বৈঠক ডাকার দাবিও রাজ্যপালের মাধ্যমে জানিয়েছেন কংগ্রেস নেতারা।

আরও পড়ুনঃ   উত্তর গাজায় ১০ ইসরায়েলি সেনার মৃত্যু

এদিকে বাংলাদেশের যুদ্ধ জয়ের স্মরণে ‘বিজয় দিবস’ উপলক্ষ্যে সোমবার ফোর্ট উইলিয়ামের ‘বিজয় স্মারক’ থেকে মাটি নিয়ে ইন্দিরা গান্ধীর মূর্তিতে দিতে যাবে কংগ্রেস।

এরপর বাংলাদেশ ডেপুটি হাই-কমিশন অভিমুখে মিছিলের ডাক দেওয়া হয়েছে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।-ঢাকা পোস্ট

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আরএমপি কমিশনার

আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা : সেতুমন্ত্রী

কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীর সংবাদপত্রগুলোতে ঈদের ছুটি ৫ দিন

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮

পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

নিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বড়াইগ্রামে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার

১০

ঈদে ২০০ টাকা বাঁচাতে বাড়ী ফেরার পথে ঝরে গেল ১০টি প্রান

১১

ঝলমলিয়া হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১৩

রামিসাসহ সারাদেশে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

১৪

নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ

১৫

হারানো ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১৬

মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাজশাহী পুলিশে নিয়োগ পেলেন ৪৯ জন

১৭

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭জন পরিচ্ছন্নতাকর্মী

১৮

নৈতিক চেতনার পুনর্গঠন এখন সময়ের দাবি

১৯

যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

২০

Design & Developed by: BD IT HOST