১৫ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

মার্কিন সরকারকে সহযোগিতা, সাংবাদিককে ১০ বছরের কারাদণ্ড দিলো ইরান

অনলাইন ডেস্ক : ইরানি-আমেরিকান এক সাংবাদিককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে ইরান। কারাদণ্ডপ্রাপ্ত ওই সাংবাদিকের নাম রেজা ওয়ালিজাদেহ। “মার্কিন সরকারকে সহযোগিতা” করার দায়ে তাকে এই সাজা দেয় পশ্চিম এশিয়ার এই দেশটির এক আদালত।

শনিবার (১৪ ডিসেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের একটি আদালত ইরানি-আমেরিকান সাংবাদিক রেজা ওয়ালিজাদেহকে “শত্রু মার্কিন সরকারের সাথে সহযোগিতা” করার জন্য দোষী সাব্যস্ত করার পরে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে বলে তার আইনজীবী জানিয়েছেন।

ওয়ালিজাদেহের আইনজীবী মোহাম্মদ হোসেন আগাসি দ্য অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সিকে বলেছেন, তেহরানের বিপ্লবী আদালত এক সপ্তাহ আগে এই রায় দিয়েছে এবং পরবর্তী ২০ দিনের মধ্যে এই রায়ের বিরুদ্ধে আপিল করা যেতে পারে।

আরও পড়ুনঃ   আস্থা ভোটে হেরে গেলেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস

আগাসি আরও বলেছেন, রায় ঘোষণার পর থেকে তিনি ওয়ালিজাদেহের সাথে দেখা করতে পারছেন না।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া বকে পোস্টে আইনজীবী মোহাম্মদ হোসেন আগাসি বলেন, “রেডিও ফারদাতে কাজ করার অপরাধে ওয়ালিজাদেহের দশ বছরের কারাদণ্ড, তেহরান প্রদেশ এবং প্রতিবেশী প্রদেশে বসবাসের ওপর নিষেধাজ্ঞা, দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক দলগুলোতে দুই বছরের জন্য সদস্যপদ স্থগিতের মতো শাস্তি হয়েছে।”

রেজা ওয়ালিজাদেহ মার্কিন-সরকারের-অর্থায়নকৃত ভয়েস অব আমেরিকার ফার্সি ভাষা পরিষেবার সাবেক একজন সাংবাদিক এবং এছাড়াও তিনি রেডিও ফারদা-তে কাজ করেছেন। রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টির অধীনস্ত এই আউটলেটটি ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়ার তত্ত্বাবধান পরিচালিত হয়।

আরও পড়ুনঃ   যুক্তরাষ্ট্র ট্যাংক বানাতে চায়, টি-শার্ট বা জুতা নয় : ট্রাম্প

গত আগস্টে ওয়ালিজাদেহ দৃশ্যত দুটি বার্তা পোস্ট করেন, যা থেকে বোঝা যায় যে তিনি ইরানে ফিরে এসেছেন, যদিও রেডিও ফারদাকে ইরানের সরকার শত্রু মাধ্যম হিসেবে দেখে থাকে। বার্তাটিতে আংশিকভাবে লেখা ছিল, “আমি ২০২৪ সালের ৬ মার্চ তেহরানে পৌঁছেছি। এর আগে, (বিপ্লবী গার্ডের) গোয়েন্দা বিভাগের সাথে আমার আলোচনা অসমাপ্ত ছিল। অবশেষে আমি ১৩ বছর পর কোনও নিরাপত্তা নিশ্চয়তা ছাড়াই আমার দেশে ফিরে এসেছি, এমনকি মৌখিক নিশ্চয়তাও নেই।”

আগাসি জানান, আসার পর প্রথম ছয় মাস তিনি মুক্ত ছিলেন এবং পরে তাকে গ্রেপ্তার করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

১

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

২

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৩

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৪

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৫

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৬

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৮

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১০

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১১

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১২

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৬

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST