১৪ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ঘন কুয়াশায় আচ্ছন্ন নওগাঁ, তাপমাত্রা ১০.৩ ডিগ্রি সেলসিয়াস

নওগাঁ প্রতিনিধি : তীব্র শীতে নাকাল উত্তরের জেলা নওগাঁ। ঘন কুয়াশায় আচ্ছন্ন চারপাশ। দিন যতোই যাচ্ছে বাড়ছে শীতের তীব্রতা। গতকাল সকাল ১০টার পর সূর্যের দেখা মিললেও নেই কোনো প্রখরতা।

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল তাপমাত্রা ছিল ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকালের তুলনায় তাপমাত্রা কমায় শীতের প্রকোপ বেশি। সন্ধ্যা নামার আগেই ঘন কুয়াশায় ছেয়ে যাচ্ছে পুরো জেলা। ঘন কুয়াশার কারণে ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। কুয়াশার কারণে ছোট-বড় যানবাহন গুলোকে চলাচল করতে হচ্ছে হেডলাইট জ্বালিয়ে। আজ ৯টার পর সূর্যের দেখা মিললেও নেই সূর্যের কোনো তীব্রতা।

আরও পড়ুনঃ   শেষ সময়ে জমেছে পূজার কেনাকাটা

গৃহ নির্মাণ কাজের সঙ্গে জড়িত নির্মাণ শ্রমিক ইমরান বলেন, ‘তিন চার দিন থেকে শীত অনেক বেশি। শীতের কারণে সকাল বেলা কাজ করতে খুব কষ্ট হয়। তার মধ্যে আমাদের এই কাজগুলো অনেক ঝুঁকিপূর্ণ। শীত লাগলেও কাজে যেতে হচ্ছে। তাছাড়া তো সংসার চালানো যাবে না।’

আরও পড়ুনঃ   খুলনা ব্লাড ফাইটার্সের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ ও ডায়াবেটিস নির্ণয় কর্মসূচি

নওগাঁ বদলগাছি কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের টেলিপ্রিন্টার অপারেটর আরমান হোসেন বলেন, গতকালের তুলনায় তাপমাত্রা আজকে কিছুটা কমেছে। তাপমাত্রা কমায় এবং সূর্যের প্রখরতা না থাকায় শীত বেশি অনুভূত হচ্ছে। আগামী কয়েকদিন তাপমাত্রার পারদ এরকমই উঠানামা করতে পারে বলে ধারণা করা যাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST