১৪ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ডিবি’র পৃথক অভিযানে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ৩

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা, ২০ পিস ইয়াবা ও ৪৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ট্যাবলেটসহ ৩ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামি মো: আব্দুল হাকিম (৪০), মো: রাজিব আলী (৪০) ও মো: রনি (২১)। হাকিম রাজশাহী মহানগরীর দামকুড়া থানার খড়িয়াপাড়া মো: আবু হোসেনের ছেলে। রাজিব পবা থানার দুয়ারী গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে ও রনি একই থানার বাগসার গ্রামের মো: জাহাঙ্গীর আলমের ছেলে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৮

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ১৩ ডিসেম্বর রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদের সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, দামকুড়া থানার হরিপুর খড়িয়াপড়া এলাকায় এক ব্যক্তি তার বাড়িতে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট বিক্রয় করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের এসআই জাকির হোসাইন ও তার টিম রাত সোয়া ১০ টায় দামকুড়া থানার খড়িয়াপাড়া এলাকায় আব্দুল হাকিমের বাড়িতে অভিযান পরিচালনা করে আসামি মো: আব্দুল হাকিমকে গ্রেপ্তার করে। এসময় হাকিমের কাছ থেকে ২ কজি গাঁজা ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ   জুয়ার নেশায় নিঃস্ব শিক্ষার্থী, চুরি দেখে ফেলায় গৃহকর্মীকে খুন

অপরদিকে ডিবি পুলিশের আরএকটি টিম আজ ১৪ ডিসেম্বর দুপুর দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে পবা থানার দুয়ারী মোড়ে অভিযান পরিচালনা করে ৪৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আসামি রাজিব ও রনিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে দামকুড়া ও পবা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST