১৪ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

শিবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন জাহাঙ্গীরের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদতা : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ৫৩তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও শিবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের আয়োজনে বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০টায় ঐতিহাসিক সোনামসজিদ প্রাঙ্গণে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের সমাধিস্থলে ও গণকবরে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত ও দোয়া মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, জেলা পুলিশ সুপার রেজাউল করিম, শিবগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার আফতাবুজ্জামান আল ইমরান, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. গোলাম কিবরিয়া, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তৌফিক আজিজ,

আরও পড়ুনঃ   ৪৫০ রানে ইনিংস ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. সায়রা খান, উপজেলা মুক্তিযোদ্ধ সংসদ ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বজলার রহমান সনু, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজামুল হক রানা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ ও শিবগঞ্জ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সকল বীরমুক্তিযোদ্ধাগণ।

এর আগে সোনামসজিদ প্রাঙ্গনে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, জেলা পুলিশ সুপার রেজাউল করিম, শিবগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার আফতাবুজ্জামান আল ইমরান।

আরও পড়ুনঃ   নির্দোষ মানুষ কোনোভাবেই যেন হয়রানির শিকার না হয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

এছাড়াও শহীদ বুদ্ধিজীবি দিবস ও বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ৫৩তম শাহাদাত বার্ষিকীতে ঐতিহাসিক সোনামসজিদ প্রাঙ্গণে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ।

উল্ল্যেখ যে, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বিজয়ের উষালগ্নে মহানন্দা নদীর পাদদেশ রেহাইচরে ৭১’সালে মহান মুক্তিযুদ্ধের অন্যতম লড়াকু বাংলার এই শ্রেষ্ঠ সন্তান বিজয় সুনিশ্চিত করেই তিনি পাকহানাবাহিনীর গুলিতে শহীদ হয়েছিলেন। পরে তাঁর মৃতদেহ ঐতিহাসিক ছোট সোনামসজিদ প্রাঙ্গণে সমাহিত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১০

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১১

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

১২

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৩

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

১৪

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

১৫

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

১৬

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

১৭

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১৮

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১৯

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST