১১ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

সুইমিংপুলে কি সালোয়ার কামিজ পরে নামবে, প্রশ্ন রুনা খানের

অনলাইন ডেস্ক : বয়স চল্লিশের কোটা পার করলেও প্রতিনিয়ত দর্শকদের সামনে নিজেকে নতুনভাবে মেলে ধরেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান। ওয়েস্টার্ন পোশাক হোক কিংবা বাঙালি সাজ, নিজের গ্ল্যামারাস লুকে ভক্তদের মুগ্ধ করতে রুনার জুড়ি নেই।

রুনা খানের ‘আবেদনময়ী’ অবতার নিয়ে দর্শকমহলেও বেশ আলোচনা হয়। বিষয়গুলো নিয়ে কখনোই ভাবেন না বা চিন্তিত হন না বলেই জানালেন এই অভিনেত্রী। তার কথায়, পোশাকে কারো শালীনতা ধরে রাখে না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের খোলামেলা পোশাক নিয়ে বিতর্ক প্রসঙ্গে রুনা খান বলেন, ‘যে আপারা সবচেয়ে বেশি সততার আশ্রয় নেন, পর্দার বাইরে অসৎ কাজ করেন কাজ পাওয়ার জন্য, তারাই পর্দায় সবচেয়ে শালীন সেজে থাকার চেষ্টা করেন।’

আরও পড়ুনঃ   ‘চমৎকারভাবে অনুষ্ঠান শেষ করেছি, কেউ হামলা করতে আসেনি’

‘তাই আমি মনে করি, পোশাকের কারণে কখনো একজন মানুষের শালীনতা, সম্মানহানী হতে পারে না। সেটা তখনই হয়, যখন কেউ চুরি করবে, কাজ পাওয়ার জন্য অসৎ কিছু করবে, সেটাই অশালীন কাজ, মানহীন চর্চা।’

নিজের খোলামেলা পোশাক বিতর্কে রুনা খান আরও বলেন, ‘আমার কাছে পোশাক মানে পোশাক। সবাইকে যে আমার ভাবনার সঙ্গে একমত হতে হবে এমনটা নয়।’

রুনা খান বিষয়টি ব্যাখ্যা করলেন এভাবে, ‘কেউ সুইমিংপুলে কি সালোয়ার কামিজ পরে নামবে? আবার কেউ বিয়ে বাড়িতে গেলে কি সুইমিং কস্টিউম পরে যাবে? তেমনটা তো না। যার যেটা ভালো লাগবে সেটাই পরবে।’

আরও পড়ুনঃ   ‘কৌশানীর খারাপ সময়ে পাশে ছিলাম, বিয়ে নিয়ে আলোচনা হয়নি’

অভিনেত্রীর কথায়, ‘আমি তো অভিনেতা-মডেল। আমি আমার পছন্দে কাজ করব। দর্শক হিসেবে আপনি আমার কাজ পছন্দ করতে পারেন, নয়তো যিনি লম্বা হাতা পোশাক পরে কাজ করছেন, তার কাজও পছন্দ করতে পারেন। এসব নিয়ে আমি চিন্তিত নই।’

টেলিভিশন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে কর্মজীবন শুরু হয় রুনা খানের। ‘হালদা’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার অর্জন করেন। এছাড়া ছিটকিনি ছবিতে কাজের জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার অর্জন করেন।

নাটক, সিনেমা বাদেও বিজ্ঞাপন ও মডেলিংয়েও বর্তমানে ব্যস্ত সময় পার করতে দেখা যায় রুনা খানকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১০

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১১

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৩

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৪

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৫

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৬

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৭

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৮

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৯

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

২০

Design & Developed by: BD IT HOST