১১ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

অন্তঃসত্ত্বার খবর জানিয়ে আমিরকে ফোন কারিনার, অতঃপর…

অনলাইন ডেস্ক : বলিউডে আমির খান ও কারিনা কাপুর জুটি বেঁধে খুব বেশি ছবি করেনি। কিন্তু তাদের রসায়ন মন কাড়ে আপামর দর্শকের; থ্রি ইডিয়টস ও তালাশ ছবি যার জলজ্যান্ত উদাহরণ। এর এক দশক পর ২০২২ সালে লাল সিং চাড্ডায় আবার ফেরে আমির-কারিনা জুটি। যদিও বক্স অফিসে ফ্লপ এই ছবিটি। কিন্তু এই ছবির কাজ থেকে একটা সময় সরে আসতে চেয়েছিলেন কারিনা! কারণ, ছবির শ্যুটিংয়ের মাঝেই তিনি জানতে পারেন- দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন নায়িকা।

সময়টা তখন করোনা মহামারির। চলছে লকডাউন। এতে অবশ্য থমকেই ছিল লাল সিং চাড্ডার শ্যুটিং। এর মধ্যেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন কারিনা। এমন অবস্থায় শ্যুটিং থেকে দূরে থাকতে চান কারিনা। তাই স্বামী সাইফ আলি খান নায়িকাকে পরামর্শ দেন- বিষয়টি সহ অভিনেতা আমির খানকে জানাতে। সে মতো আমিরকে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানাতে আমিরকে ফোন করেন কারিনা।

আরও পড়ুনঃ   ১৮ বছর পরেও গুরুত্ব ধরে রাখবে ‘বালুঘড়ি’

কিন্তু মি. পারফেকশনিস্ট খ্যাত আমির খানের জবাবে চমকে যান কারিনা। এক তারকা বৈঠকে কারিনা জানান, ছবির পুরো টিম শ্যুটিংয়ের সময় তার প্রতি যে সদয় আচরণ করেছে।

অভিনেত্রী বলেন, ‘লাল সিং চাড্ডা ছবির শ্যুটিংয়ের সময় কোভিড চলে আসে এবং তারপরে আমি গর্ভবতী (জেহর জন্মের আগে) হয়ে পড়ি। আমি চিন্তায় পড়ে যাই। কারণ, সিনেমার মাঝখানে আছি আমরা। তখন সাইফ আমাকে বলে, তোমার এ বিষয়টি সবার আগে আমিরকে বলা উচিত। আমি ভাবলাম, আমির এটাকে কিভাবে নেবে জানিনা, কারণ তখনও ছবির অর্ধেক শ্যুটিং বাকি আছে।’

আরও পড়ুনঃ   অহনার সেই প্রাক্তন কে? জানালেন শামীম

এরপর আমিরের জবাব তুলে কারিনা বলেন, ‘আমি আমিরকে ফোন করে বলি, আমাকে রিপ্লেস করে নিতে। বলি, আমি একজন মা এবং আমি আমার দ্বিতীয় সন্তান নিতে চাই। একরকম বিড়বিড় করছিলাম। আমির শুধু বললেন- আমি তোমার জন্য খুব খুশি। আমরা এই ছবিটা করছি এবং আমরা একসঙ্গেই করছি। আমি তোমার জন্য অপেক্ষা করব, এবং যাই হোক না কেন, তুমি থাকছো।’

সবশেষ কারিনা বলেন, ‘ইন্ডাস্ট্রিতে এমন কিছু লোক আছেন যারা আপনাকে জীবন এগিয়ে যাওয়ার জন্য এবং আপনার সিদ্ধান্তে অটল থাকার জন্য আপনাকে মূল্য দেবে। আমি খুব খুশি যে আমির এটা করেছিল এবং আমরা এই ছবিটা একসঙ্গে করতে পেরেছি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST