১১ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ইতিহাস গড়েই সাকিব-মালিঙ্গাদের রেকর্ডে ভাগ বসালেন শাহিন

অনলাইন ডেস্ক : ম্যাচটা পাকিস্তান হেরেছে। তবে শাহিন আফ্রিদি নিজের শেষ ওভার পর্যন্ত পাকিস্তানকে রেখেছিলেন কক্ষপথেই। শুরুতেই রাসি ভ্যান ডার ডুসেনকে বোল্ড করেছেন। নিজের পরের স্পেলে থামিয়েছেন ৪০ বলে ৮২ রানের ঝড়ো ইনিংস খেলা ডেভিড মিলারকে। কোটার শেষ ওভারে এনকাবায়োমজি পিটারের উইকেটও। তখনও দক্ষিণ আফ্রিকার রান ১৪১। উইকেট নেই ৮টি।

৩ উইকেট শিকার করে পূরণ করেছেন টি-টোয়েন্টি ফরম্যাটে নিজের শততম উইকেট। শাদাব খান এবং হারিস রউফের পর মাত্র তৃতীয় পাকিস্তানি পেসার হিসেবে এই কীর্তি শাহিনের। তবে, একটা দিক থেকে স্বদেশী বাকি দুইজন থেকে ঢের এগিয়ে আছেন শাহিন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গতকালের ম্যাচের পর প্রথম পাকিস্তানি বোলার হিসেবে ক্রিকেটের তিন ফরম্যাটেই ১০০ উইকেটের কোটা পূরণ করেছেন শাহিন আফ্রিদি।

আরও পড়ুনঃ   পাবনায় ৯ বছরের শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, আটক ২

পুরো ক্রিকেট দুনিয়াতেই এমন নজির আছে কেবল তিনজনের। বাংলাদেশের সাকিব আল হাসান, নিউজিল্যান্ডের টিম সাউদি এবং শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা করে দেখিয়েছিলেন এমন কিছু। গতকাল ১০০ টি-টোয়েন্টি উইকেট পূরণ করা শাহিনের ওয়ানডেতে উইকেট আছে ১১২টি। আর টেস্টে তার উইকেট ১১৬।

অবশ্য শাহিনের এমন রেকর্ডের মাহাত্ম্য লুকিয়ে আছে আরেক জায়গায়। সাকিন, সাউদি কিংবা মালিঙ্গার চেয়ে কম বয়সে এই ক্লাবে নাম লিখিয়েছেন শাহিন। টি-টোয়েন্টিতে ১০০ উইকেট শিকারের দিন তার বয়স ছিল ২৪ বছর ২৪৯ দিন। তার চেয়ে কম বয়সে আর কেউই এই কীর্তিতে নাম লেখাতে পারেননি।

আরও পড়ুনঃ   মালয়েশিয়া বাংলাদেশে পেরোডুয়া গাড়ি সম্পূর্ণভাবে তৈরি করতে পারে: প্রধানমন্ত্রী

তবে রেকর্ডের দিনে সতীর্থদের ভুলে হার দেখতে হয়েছে শাহিন আফ্রিদিকে। জর্জ লিন্ডের ঝড়ো গতির ৪৮ রান এবং পরবর্তীতে তিন উইকেট শিকারের দিনে পাকিস্তান হেরেছে ১১ রানে। তিন ম্যাচের সিরিজে পরের ম্যাচ সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে। আগামী শুক্রবার মাঠে গড়াবে সেই ম্যাচ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST