১১ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বাল্যবিবাহ ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিভিল সার্জন এর সম্মেলন কক্ষে আজ বুধবার (১১ ডিসেম্বর) সকালে বাল্যবিবাহ ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। ইউনিসেফের সহযোগিতায় জেলা তথ্য অফিস ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় কমিউনিটি এনগেজমেন্ট এক্টিভিটিজ অন ভায়োলেন্স এগেইন্সড চিলড্রেন (ভিএসি) এন্ড আর্লি চাইল্ড ম্যারেজ (ইসিএম) বিষয়ক প্রচার কার্যক্রমের অংশ হিসেবে এ সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: তামান্না কবীর।

অন্ষ্ঠুানে ধারণাপত্র উপস্থাপন করেন রাজশাহী আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) এর উপপ্রধান তথ্য অফিসার মো: তৌহিদুজ্জামান।

জেলা তথ্য অফিসের পরিচালক মোহা. ফরহাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ বেতারের আঞ্চলিক পরিচালক মো: হাসান আখতার, বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন রাজশাহীর পরিচালক মো: আনিসুজ্জামান শিকদার, রাজশাহী সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা এফ এ এম ডা: আঞ্জুমান আরা বেগম। জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরীন সভায় সঞ্চালনা করেন।

আরও পড়ুনঃ   ‘ব্যালন ডি’অর আমার কাজে আসে না’

সভায় জানানো হয়, বাংলাদেশে দক্ষিণ এশিয়া ও এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি বাল্যবিবাহ হচ্ছে। এখানে পাকিস্তানে ও আফগানিস্তানের চেয়েও বাল্যবিবাহের হার বেশি। আবার দেশের মধ্যে রাজশাহী বিভাগে বাল্যবিবাহের হার সর্বোচ্চ।

বাল্যবিবাহ ও শিশু নির্যাতন প্রতিরোধের তাৎপর্য তুলে ধরে বক্তাগণ বলেন, শিশু নির্যাতনের মূল কারণ হচ্ছে বাল্যবিবাহ। প্রতিটি ঘরে ঘরে বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। শহরের তুলনায় গ্রামে বাল্যবিবাহের হার বেশি। অন্যদিকে উচ্চ শিক্ষার কারণে শহর এলাকায় বাল্যবিবাহের হার কম হলেও উচ্চ শিক্ষিত নারীদের সুযোগ্য পাত্র পাওয়াও বেশ মুশকিল হয়ে দাঁড়ায়।

আরও পড়ুনঃ   পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে রাবিতে ফের কর্মবিরতিতে কর্মচারীরা

সমাজে বিদ্যমান ধর্মীয় কুসংস্কার, দারিদ্র্যতা, নারীর প্রতিসহিংসতা, জন্ম-নিবন্ধন প্রক্রিয়ায় বয়স বাড়িয়ে দেখানোর প্রবণতা এবং নিরাপত্তাহীনতায় বাল্যবিবাহের অন্যতম কারণ উল্লেখ করে বক্তাগণ বলেন, অনেক পিতা-মাতা অজ্ঞতা, সামাজিক কুসংস্কার এবং দারিদ্র্যতার কবলে পড়ে ১৮ বছরের আগে মেয়েদের বিয়ে দেয়। বাল্যবিবাহ অপ্রাপ্ত বয়স্ক বর-কনের প্রত্যেকের জন্য বিভিন্ন প্রকার স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টি করে। গর্ভধারণে জটিলতা, অপুষ্টি, প্রসবকালীন মা ও শিশু মৃত্যুঝুঁকি, প্রজনন স্বাস্থ্য সমস্যাসহ বিভিন্ন ধরণের স্বাস্থ্য জটিলতায় তাদের ভুগতে হয়। এসময় বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতার উপর গুরুত্বারোপ করেন।
সমাজের সকলক্ষেত্রে নারীদের প্রতি সহিংসতা ও নির্যাতন কমানো গেলে বাল্যবিবাহ অনেকটাই কমে আসবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবির বাধার মুখে ২০ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ

জাতিসংঘে বাংলাদেশ : রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

রাজশাহীর বাজারে মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

জুয়া প্রতিরোধ আইন,খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার

নৃশংস হত্যকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে : আসাদুল হাবিব দুলু

পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে আরএমপি পুলিশ কমিশনারের মতবিনিময় সভা

চার দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

১০

ম্যাচের আগেই মেসি বলেছিলেন, ‘৩-০ ব্যবধানে জিতবে আর্জেন্টিনা’

১১

মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন

১২

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণের তিনদিন ব্যাপি প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত

১৩

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাদের সাক্ষাৎ

১৪

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

১৫

রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে রাজশাহীতে সাঁড়াশি অভিযান

১৮

নগরীতে অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ

১৯

বাংলাদেশ ফল উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে : কৃষি মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST