১০ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

যে ১৪ দেশের নাগরিকদের ভিসা দিতে সতর্ক করলো সরকার

অনলাইন ডেস্ক : বিশ্ব ইজতেমা উপলক্ষ্যে ১৪ দেশের নাগরিকদের ভিসা দেয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা নিয়েছে রকার। মূলত অপ্রত্যাশিত পরিস্থিতি এড়াতে এ ধরনের পদক্ষেপ।

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের ইমিগ্রেশন শাখার উপসচিব কানিজ ফাতেমা সই করা বিদেশে বাংলাদেশের সব মিশনের রাষ্ট্রদূতদের নিকট পাঠানো চিঠিতে এ সতর্কতার কথা জানানো হয়।

চিঠিতে জানানো হয়েছে- নাইজেরিয়া, সিরিয়া, ইয়েমেন, ইরাক, সোমালিয়া, লেবানন, আফগানিস্তান, সুদান, লিবিয়া, চাদ, মালি, তিউনিসিয়া, ফিলিস্তিন ও ইসরায়েলের মতো রাষ্ট্রের নাগরিকদের আবেদন জমা দেয়া প্রাসঙ্গিক নথিপত্র সঠিকভাবে যাচাইয়ের পর তবেই দেয়া যেতে পারে ভিসা।

আরও পড়ুনঃ   প্রাথমিকের সব পাঠ্যপুস্তক প্রস্তুত, মুদ্রণ হয়েছে সাড়ে ৮ কোটির বেশি বই

বিশ্ব ইজতেমা আয়োজন নিয়ে গত ৪ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে অনুষ্ঠিত সভায় এসব জরুরি সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সভার কার্যপত্র থেকে এসব তথ্য জানা গেছে।

সভায় সিদ্ধান্ত হয়, সব বিদেশি অতিথির তালিকা, নাম, পাসপোর্ট নম্বর, জাতীয়তা, জন্ম তারিখ, পাসপোর্ট ইস্যুর তারিখ এবং মেয়াদোত্তীর্ণের তারিখসহ সব তথ্য আগামী ২০ ডিসেম্বরের আগে শুরায়ে নিজাম/তাবলিগ জামাত বাংলাদেশ থেকে এসবিকে (স্পেশাল ব্রাঞ্চ) পাঠাতে হবে।

আরও পড়ুনঃ   সারাদেশে যৌথ বাহিনীর অভিযানে আটক ২৫৯

উল্লেখ্য যে, ২০২৫ সালের ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ও ৭ থেকে ৯ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। টঙ্গীর তুরাগ তীরে ইজতেমার প্রথম পর্বে জুবায়েরপন্থিরা এবং দ্বিতীয় পর্বে সাদপন্থিরা অংশ নেবেন।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST