১০ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

দেশে ইসলামি আদর্শের মানবাধিকার চর্চা করতে হবে

অনলাইন ডেস্ক : সুপ্রিম কোর্টের বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, পশ্চিমাদের মানবাধিকার নয়, এ দেশে ইসলামি আদর্শের মানবাধিকার চর্চা করতে হবে। আমরা পশ্চিমাদের থেকে ধার করে মানবাধিকার নিয়ে আসিনি। আমাদের মানবাধিকারের শিক্ষা দিয়েছেন হজরত মুহাম্মদ (সা.), যিনি মক্কা বিজয়ের পর মানবিক বিবেচনায় সকল কাফেরকে ক্ষমা করে দিয়েছেন।

আজ (মঙ্গলবার) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে হিউম্যান রাইটস এইড বাংলাদেশ আয়োজিত সেমিনারে এসব কথা বলেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রব। এতে আরও উপস্থিত ছিলেন— বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি এ. এফ. এম আব্দুর রহমান, সাবেক জেলা ও দায়রা জজ এবং সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার ইকতেদার আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুকুমার বড়ুয়া, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. গোলাম রহমান ভূইয়া, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ- সম্পাদক ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান প্রমুখ।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিদ্যালয়ে শিক্ষক-কর্মচারিদের সংঘর্ষে ছাত্রীসহ আহত ২৪

সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশে ১৯৭২-৭৫ আওয়ামী দুশাসনে দুর্ভিক্ষের সৃষ্টি হয়। সে সময় আওয়ামী লীগ বাকশাল কায়েম করে মানুষের অধিকার হরণ করেছে। পরবর্তীতে ২০০৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত শেখ হাসিনা পুরো বাংলাদেশকে অবরুদ্ধ করে রেখেছে। গুমের শিকার পরিবারগুলো অনেকেই আজও তাদের প্রিয়জনের সন্ধান পায়নি। মিথ্যা ও সাজানো মামলা দিয়ে জামায়াত ইসলামী, বিএনপিসহ বিরোধী দলের নেতাদের বিচারিক হত্যা করেছে। ক্রসফায়ারের মাধ্যমে হত্যা করেছে। বিনা অপরাধে কারাগারে বন্দী করে রেখেছে।

আরও পড়ুনঃ   খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা শেষ, দেওয়া হয়েছে বেশ কিছু পরামর্শ

তারা আরও বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে নির্বাচনের নামে জাতির সাথে তামাশা করা হয়েছে। তরুণ প্রজন্ম জানতে পারেনি কীভাবে ভোট দিতে হয়। ভোট মানুষের মৌলিক অধিকার হলেও সেই অধিকার কেড়ে নিয়েছিল শেখ হাসিনা। জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামী ও আলী আহসান মুজাহিদ এই দুই নেতার বিরুদ্ধে কখনও কেউ এক টাকা দুর্নীতির অভিযোগ দাঁড় করাতে পারেনি। সেই নেতাদের সাজানো মামলায় ফরমায়েশি রায়ে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST