১০ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

অমিতাভ সামনে আসতেই বদলে যায় রেখার নাচ

অনলাইন ডেস্ক : বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন ও অভিনেত্রী রেখাকে নিয়ে ইন্ডাস্ট্রিতে যেন এখনও চর্চা। বহু পুরোনো জল্পনা, জয়া বচ্চনকে বিয়ের আগে একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন অমিতাভ। সেখানে অমিতাভের সবচেয়ে চর্চিত প্রেমিকা ছিলেন অভিনেত্রী রেখা। যদিও দুই বর্ষীয়ান এই তারকা কখনোই সরাসরি তাদের সম্পর্কের কথা বলেননি। এরপরও তাদের সম্পর্কের সমীকরণ নিয়ে বরাবরই কৌতূহলী অনুরাগীরা।

৭০ দশকে অমিতাভের সঙ্গে ‘সুহাগ’ ছবিতে অভিনয় করেছিলেন রেখা। সেখানে ‘ও শেরনওয়ালি’ গানে রেখা ও অমিতাভের রোম্যান্টিক মুহূর্ত নজর কেড়েছিল সবার। কীভাবে এত সুন্দর নাচ ফুটিয়ে তুলেছিলেন রেখা, তার জবাবে রেখা অনেকটাই অমিতাভের অবদান তুলে ধরেন।

আরও পড়ুনঃ   অভিনেত্রীর ‘অশ্লীল’ স্ক্রিনশট ফাঁসের পর মুখ খুললেন জিতু

সম্প্রতি কপিল শর্মার শো-য়ে বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন রেখা। সেখানেই এক অনুরাগী ‘সুহাগ’ ছবির গানের সেই নাচ, নিয়ে অভিনেত্রীকে প্রশ্ন করেন, ‘দক্ষিণ ভারতীয় হয়েও কীভাবে ডান্ডিয়া খেললেন, এত সুন্দর গুজরাটি নাচ ফুটিয়ে তুললেন?’

জবাবে রেখা বলেন, ‘একবার ভাবুন, আমি যার সঙ্গে ডান্ডিয়া খেলছিলাম তার ব্যক্তিত্ব; আমাকে কিছু করার আগে অনেকটা পরিকল্পনা করতে হয়েছিল। এমনকি আমি ডান্ডিয়া খেলতেও জানতাম না।’

আরও পড়ুনঃ   তারা সম্পর্কের আবরণে লুকিয়ে থাকা বিষধর সাপ : পূর্ণিমা

অমিতাভের নাম উল্লেখ না করেই রেখা তার প্রশংসা করেন। আরও বলেন, ‘তবে তিনি যখন আমার সামনে এসে দাঁড়ান, আমি এক মুহূর্তে নাচ শুরু করি।’

১৯৭৯ সালে মুক্তি পায় ‘সুহাগ’। মনমোহন দেশাই পরিচালিত এই ছবিতে অভিনয় করেছিলেন রেখা, অমিতাভ, শশী কাপুর, পারভিন বাবি, আমজাদ খানের মতো তাবড় অভিনেতারা। বক্স অফিসের সঙ্গে কলাকুশলীদের অভিনয় আলাদা করে জায়গা পেয়েছিল দর্শকমনে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST