১ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

জেগে থাকতে ড্রাগ গ্রহণ করেন যুদ্ধবিমানের পাইলটরা

অনলাইন ডেস্ক : বিমান আকাশে থাকা অবস্থায় গত মাসে ঘুমিয়ে পড়েন ইন্দোনেশিয়ার দুই পাইলট। বিমান চলার সময় ওই বিমানটির পাইলটরা প্রায় ৩০ মিনিট একসঙ্গে ঘুমান। সেটি ছিল সাধারণ যাত্রীবাহী বিমানের একটি ঘটনা। যেসব পাইলট যুদ্ধবিমান চালান তারাও একই সমস্যায় ভোগেন। তাদের মধ্যেও ক্লান্তি থেকে ঘুম চলে আসে। তবে এ বিষয়টির একটি চমক জাগানিয়া সমাধান রয়েছে। যুদ্ধবিমানের পাইলটরা জেগে থাকতে ড্রাগ ব্যবহার করে থাকেন।

এই ড্রাগের উদ্ভাবন করেছিল জার্মানির নাৎসিরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের একটি বিমান ভূপাতিত করে ব্রিটেন। ওই বিমানের পাইলটের সঙ্গে ছিল মেথামফেটামিন নামের একটি ড্রাগ। যেসব পাইলটের ঘুমিয়ে পড়ার সম্ভাবনা ছিল তাদের জাগিয়ে রাখতে নাৎসি বিমানবাহিনীর পছন্দ ছিল এই ড্রাগটি।

আরও পড়ুনঃ   ইমরান খান সম্পর্কে সামরিক বাহিনীর অভিযোগ হাস্যকর : পিটিআই

ব্রিটিশরা এই ড্রাগটি পরীক্ষা-নিরীক্ষা করে নতুন আরেকটি ড্রাগের উদ্ভাবন করে। যা নিজেদের পাইলটের মধ্যে বিলি করে তারা। এতে রাত্রীকালীন ইউরোপের বিভিন্ন জায়গায় অসংখ্য অভিযান চালাতে সক্ষম হয় ব্রিটিশ পাইলটরা।

এরপর ১৯৯০-৯১ সালের গালফ যুদ্ধে জনপ্রিয়তা লাভ করে ডেক্সট্রোমফেটামাইন নামের আরেকটি ড্রাগ। ওই সময় কুয়েতে অবস্থানরত ইরাকি বাহিনীর ওপর যেসব বিমান দিয়ে বোমা হামলা চালানো হয়েছিল তাদের সবগুলোর পাইলটই এই ড্রাগ গ্রহণ করেছিলেন। এমনকি বর্তমানে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী তাদের পাইলটদের জন্য এই ড্রাগ ব্যবহার করে থাকে।

তবে এসব ড্রাগের অনেক অনেক অসুবিধাও রয়েছে। এগুলো খুবই আসক্তিপূর্ণ। এমনকি ১৯৪০ সালের দিকেও এসব ড্রাগের অপব্যবহার হয়েছে। এ কারণে সামরিক প্রতিষ্ঠানগুলো এই ড্রাগের বিকল্প খুঁজছে।

আরও পড়ুনঃ   রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা

পাইলটদের জন্য ব্যবহার করা হয়েছে মোডাফিনিল নামের আরেকটি ড্রাগ। ১৯৭০ সালের দিকে এই ড্রাগটি উদ্ভাবিত হয়। তবে এটি সামরিক কর্মকর্তাদের নজর এড়ায়নি। এই ড্রাগটি সেবন করলে চোখের ঘুম চলে যায়। এছাড়া এরমাধ্যমে শরীরের কার্যকারিতাও অনেক বেড়ে যায়। তবে এই ড্রাগের কারণে মাথাব্যথা এবং স্মৃতিভ্রম দেখা দিতে পারে। কিন্তু সামরিক অভিযানে বের হওয়া পাইলটদের জন্য এটি খুবই উপকারী।

একটি গবেষণায় দেখা গিয়েছিল, এই ড্রাগটি গ্রহণ করে সর্বোচ্চ ৬৪ ঘণ্টা জেগেছিলেন এক ব্যক্তি। যা ২০ কাপ কফি খাওয়ার সমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীর নতুন এসপির যোগদান

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত নতুন ভবনের আশ্বাস

১০

রাজশাহী বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একসময় গৌরবের সর্বোচ্চ শিখরে ছিল : ভূমিমন্ত্রী

১১

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নির্বাচন : সভাপতি তোফায়েল, সাধারণ সম্পাদক রনি

১২

আরএমপির গৌরবময় ইতিহাসকে পুনঃস্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৩

রাজশাহী চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৪

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৫

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

১৬

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

১৭

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

১৮

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

১৯

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল

২০

Design & Developed by: BD IT HOST