১০ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

সন্ধ্যায় কক্সবাজার পৌঁছাবে চ্যাম্পিয়ন ট্রফি, থাকছে দেখার সুযোগ

অনলাইন ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফি এখন বাংলাদেশে। মূল টুর্নামেন্ট শুরু নিয়ে জটিলতা থাকলেও মাঠের বাইরে ট্রফি ট্যুরের কার্যক্রম এখন পর্যন্ত চলছে নির্ধারিত সূচি মেনে। আর সেই সুবাদে বাংলাদেশে আগামী তিনদিনের জন্য থাকছে মিনি বিশ্বকাপখ্যাত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। বাংলাদেশ ভ্রমণের প্রথমদিনে প্রথমবারের মত সমুদ্রের শহর কক্সবাজারে আসছে আইসিসির চ্যাম্পিয়ন ট্রফি।

আজ মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজার পৌঁছানোর কথা রয়েছে বলে বিসিবির কর্মকর্তারা। আগামীকাল বুধবার কক্সবাজারের লাবণী পয়েন্ট সৈকতে (সীমান্ত সম্মেলন কেন্দ্র উর্মির সামনে) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে ট্রফির প্রদর্শনী। সেদিন সন্ধ্যায় ট্রফিটি ঢাকায় ফিরে আসবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির সিকিউরিটি লিয়াজোঁ অফিসার নাজমুল ইসলাম। তিনি জানান,আজ সন্ধ্যায় কক্সবাজারে পৌঁছানোর কথা রয়েছে। আগামীকাল বুধবার কক্সবাজারের লাবণী পয়েন্ট সৈকতে (সীমান্ত সম্মেলন কেন্দ্র উর্মির সামনে) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে ট্রফির প্রদর্শনী। সেদিন সন্ধ্যায় ট্রফিটি ঢাকায় ফিরে যাবে।

আরও পড়ুনঃ   মিরাজ-রিশাদের ঘূর্ণিতে দুইশর আগেই অলআউট আফগানিস্তান

এদিকে প্রথমবার সমুদ্র শহর কক্সবাজার আইসিসির চ্যাম্পিয়ন ট্রফি আসার খবরে ক্রীড়া প্রেমি ও স্থানীয়দের মাঝে উৎসব বিরাজ করছে। কক্সবাজার শহরের ক্রিকেটপ্রেমি সাগর বলেন, কক্সবাজার প্রথমবারের মত আন্তর্জাতিক কোন ট্রফি আসছে। এটি কক্সবাজার পর্যটন খাতকে যেমন প্রমোট করবে তেমনি গর্বের বিষয়ও। আরেক বাসিন্দা বলেন, বাস্তবে যে আইসিসির চ্যাম্পিয়ন ট্রফি বাস্তবে দেখতে পাবো সেটি কোনদিন কল্পনা করেনি। আগামীকালের জন্য অপেক্ষা করছি।

তবে ট্রফি প্রদর্শনী ও নিরাপত্তা ইস্যুতে স্থানীয় প্রশাসনের বদলে কাজ করছে বিসিবি। কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়ামিন হোসেন বলেন, জেলা প্রশাসকের পক্ষ থেকে কোন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়নি। পুরো বিষয়টি বিসিবি দেখছে।

আরও পড়ুনঃ   তানোরে প্লাষ্টিক সংগ্রহ ও বর্জন অভিযান উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকায় চ্যাম্পিয়নস ট্রফি রাখা হবে ১২ ডিসেম্বর পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলে। জনসাধারণের দর্শনের জন্য ট্রফি রাখা হবে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। পরদিন, অর্থাৎ ১৩ ডিসেম্বর ট্রফি যাবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত ট্রফি সেখানে রাখা হবে। বাংলাদেশ ছাড়ার পর ট্রফিটি ১৫ থেকে ২২ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকায় থাকার কথা। এরপর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড ঘুরে আগামী ১৫ জানুয়ারি ট্রফি যাবে ভারতে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১০

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১১

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১২

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৩

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৪

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১৫

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

১৬

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৭

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

১৮

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

১৯

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

২০

Design & Developed by: BD IT HOST