১ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

নগরীতে ৯টি স্বর্ণের বার সহ বৃদ্ধ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে দাঁড়িয়ে ছিলেন এক বৃদ্ধ। হাতে ব্যাগ, মুখে লম্বা দাড়ি, গায়ে ট্রি শার্ট। দেখে বোঝার উপায় নেই তিনি একজন চোরা কারবারী।

রাজশাহী মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ সন্দেহ জনকভাবেই তাকে গ্রেপ্তার করে। এরপর তার কাছে থাকা ব্যাগ তল্লাশী করে মেলে ৯টি স্বর্ণের বার।
সোমবার (১ এপ্রিল) সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের সামনে এ অভিযান চালায় ডিবি পুলিশ।

আরও পড়ুনঃ   বাফুফের সভায় শুধু সাফল্যের ফিরিস্তি, নেই ব্যর্থতার আলোচনা

গ্রেপ্তার বৃদ্ধের নাম মোহাম্মদ কামরুজ্জামান ডাবলু। তিনি রাজশাহীর পবা উপজেলার আলীমগঞ্জ গ্রামের বাসিন্দা। পুলিশ ধারণা করছে কাউকে তিনি স্বর্ণের বারগুলো দেয়ার জন্য সেখানে অপেক্ষা করছিলেন।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জামিরুল ইসলাম জানান, মহানগর ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে অভিযান চালায়। এসময় সন্দেহভাজন হিসাবে বৃদ্ধ কামরুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি সেখানে কারও জন্য অপেক্ষা করছিলেন। তার ব্যাগ তল্লাশী করে নয়টি স্বর্ণের বার পাওয়া যায়। ৯ টি বারের মোট ওজন প্রায় এক কেজি। আর এগুলো ২৪ ক্যারেটের স্বর্ণ। তবে স্বর্ণের বার গুলোর বৈধ কোনো কাগজপত্র তার কাছে পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ   দেশের জনসংখ্যা ১৭ কোটি ১৫ লাখ ৯০ হাজার

আরএমপি (মিডিয়া) জামিরুল ইসলাম জানান, বৃদ্ধ ওই এ স্বর্ণের বারগুলো কোথায় পেলেন, আর কার কাছে নিয়ে যাচ্ছিলেন তা জানার চেষ্টা চলছে। তাকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

৩

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

৪

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

৫

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

৬

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

৭

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

৯

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

১০

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১১

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

১৩

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

১৪

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১৬

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

১৭

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১৮

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

১৯

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST