৯ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

মাদারীপুরে হত্যা মামলায় জেলা আ. লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক : মাদারীপুরে হত্যা মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে শহরের পুরান বাজার বিসিক শিল্পনগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ১৯ জুলাই গুলিবিদ্ধ হয়ে নিহত তাওহীদ সন্ন্যামাত (২১) মারা যান। এ ঘটনায় করা মামলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দেকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ   ‘প্রতিটি মা-বোন-কন্যার নিরাপত্তায় শিগগির ব্যবস্থা নিতে হবে অন্তর্বর্তী সরকারকে: তারেক রহমান

জানা গেছে, গত ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনে খাগদী এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন রাজমিস্ত্রি তাওহীদ সন্ন্যামাত। ২৫ আগস্ট এ ঘটনায় জেলা ছাত্রদলের সদস্যসচিব কামরুল হাসান বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দেসহ ৭০০ জনকে আসামি করে সদর মডেল থানায় হত্যা মামলা করেন।

এ মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খান, মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবদুস সোবহান গোলাপ, শাজাহান খানের ছেলে সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আসিবুর রহমান খান বর্তমানে কারাগারে রয়েছেন।

আরও পড়ুনঃ   গভীর রাতে হাসপাতালে খালেদা জিয়া

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ্ আল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বিসিক এলাকায় অভিযান চালিয়ে কাজল কৃষ্ণ দেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তদন্ত করছে পুলিশ। -বাংলানিউজ টোয়েন্টিফোর.কম

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১১

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১২

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৩

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৪

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৫

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৬

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৭

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৮

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১৯

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

২০

Design & Developed by: BD IT HOST