৯ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ভারতে ৪৪ স্কুলে বোমা হামলার হুমকি, বাড়ি পাঠানো হলো শিক্ষার্থীদের

অনলাইন ডেস্ক : ভারতের রাজধানী নয়াদিল্লিতে ৪০টিরও বেশি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। ইমেইলের মাধ্যমে দেওয়া এই হুমকির পর স্কুলগুলোতে আতঙ্কের সৃষ্টি হয় এবং শিক্ষার্থীদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

এই ঘটনায় তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। সোমবার (৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকালে দিল্লির ৪০টিরও বেশি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। দিল্লির যে ৪৪টি স্কুলে এই হুমকি দেওয়া হয়েছে তার মধ্যে পশ্চিম বিহারের ডিপিএস আর কে পুরম এবং জিডি গোয়েঙ্কা স্কুলও রয়েছে। হুমকি পাওয়ার পরপরই দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের বাড়িতে ফেরত পাঠানোর পাশাপাশি পুলিশকেও জানানো হয়েছে।

এনডিটিভি বলছে, হুমকিটি ইমেইলের মাধ্যমে পাওয়া গেছে বলে জানা গেছে। এনডিটিভির হাতে পাওয়া ওই ইমেইলের একটি অনুলিপি অনুসারে, রোববার রাতে ১১ টা ৩৮ মিনিটে ওই ইমেইলটি পাঠানো হয়েছিল। ইমেইলে দাবি করা হয়েছে, ভবনের ভেতরে একাধিক বোমা রাখা হয়েছে।

আরও পড়ুনঃ   বেনিনের ক্ষমতা দখল করল সেনাবাহিনী, প্রেসিডেন্টকে অপসারণ

এতে আরও বলা হয়েছে, “বোমাগুলো ছোট এবং খুব ভালোভাবে লুকানো আছে।”

ইমেইল প্রেরক বোমা নিষ্ক্রিয় করতে ৩০ হাজার মার্কিন ডলার দাবি করেছেন। ইমেইলে তিনি লিখেছেন, “এটি ভবনের খুব বেশি ক্ষতি করবে না, তবে বোমা বিস্ফোরণে অনেক লোক আহত হবে। আপনারা সকলেই কষ্ট পাবেন এবং অঙ্গ হারাবেন।”

এদিকে ইমেইলটি যে আইপি অ্যাড্রেস থেকে পাঠানো হয়েছে দিল্লি পুলিশ তা তদন্ত করছে এবং ইমেইল প্রেরককেও খুঁজছে।

এনডিটিভি বলছে, সপ্তাহে স্কুল শুরুর প্রথম দিন সকালে কোলাহলের — স্কুল বাস আসছে, বাবা-মা তাদের বাচ্চাদের নামিয়ে দিচ্ছেন এবং সকালের সমাবেশের জন্য কর্মীদের প্রস্তুতির — মধ্যেই বোমা হামলার হুমকি ও সতর্কতার কথা ছড়িয়ে পড়ে। দিল্লি ফায়ার ডিপার্টমেন্ট সকাল সোয়া ৬টায় জিডি গোয়েঙ্কা স্কুল থেকে প্রথম এ বিষয়ে একটি ফোনকল পায় এবং তারপরে ডিপিএস আরকে পুরম থেকেও ৭টার পর আরেকটি ফোনকল আসে।

ডগ স্কোয়াড, বোমা শনাক্তকারী দল এবং স্থানীয় পুলিশসহ দমকল কর্মীরা স্কুলে পৌঁছে তল্লাশি অভিযান চালিয়েছেন। এখন পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

আরও পড়ুনঃ   ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্রকে গুলি করে হত্যা

এর আগে, গত অক্টোবরে দিল্লির রোহিণীর প্রশান্ত বিহারে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) স্কুলের বাইরে একটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে বিদ্যালয়ের দেয়াল এবং আশপাশের দোকানপাট ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছিল।

তারও আগে গত মে মাসের শুরুতে বোমা ও বিস্ফোরক পুঁতে রাখা হয়েছে জানিয়ে ভারতের রাজধানী নয়াদিল্লির প্রায় ১০০ স্কুলে ইমেইলে হুমকি দেওয়ার ঘটনা ঘটে। এরপরই কর্তৃপক্ষ স্কুল খালি করে ব্যাপক তল্লাশি শুরু করে। এছাড়া স্কুল থেকে সেসময় শিক্ষার্থীদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।

এমনকি বোমা হামলার হুমকির ইমেইল ঘিরে দিল্লিতে ব্যাপক তুলকালাম শুরু হয়। অবশ্য স্কুলগুলোতে তল্লাশির সময় কোনও কিছুই পাওয়া যায়নি।

উল্লেখ্য, অতীতেও ভারতের রাজধানীর বিভিন্ন স্কুলে একই ধরনের বোমা হামলার হুমকি দিয়ে ইমেইল করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে তল্লাশি ও তদন্তে সেই হুমকিকে ভুয়া বলে নিশ্চিত করেছিল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১১

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১২

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৩

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৪

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৫

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৬

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৭

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৮

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১৯

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

২০

Design & Developed by: BD IT HOST