৮ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

নগরীতে ক্ষুদ্র নৃগোষ্ঠী নয়, আদিবাসী হিসেবেই স্বীকৃতি দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : আদিবাসী হিসেবেই সাংবিধানিক স্বীকৃতির দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের মানুষ। আদিবাসী যুব পরিষদের রাজশাহী জেলা কমিটির উদ্যোগে আজ রোববার সকালে নগরের সাহেববাজার জিরো পয়েন্টে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান আলী বরজাহান, সিপিবির রাজশাহী জেলার সাধারণ সম্পাদক অজিত মণ্ডল ও ইয়্যাসের সাধারণ সম্পাদক আতিকুর রহমান। সভাপতিত্ব করেন আদিবাসী যুব পরিষদের রাজশাহী জেলার সভাপতি উপেন রবিদাস। সঞ্চালনা করেন আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি অনিল গজাড়।

আরও পড়ুনঃ   মৃত্যুর সাথে লড়াই করে চিরবিদায় নিলেন আহত সাংবাদিক মাসুমা

মানববন্ধন থেকে বক্তারা আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি ও সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের দাবি জানান। পাশাপাশি তাঁরা বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির নাম পরিবর্তন করে আদিবাসী কালচারাল একাডেমি করার দাবি জানান।

আরও পড়ুনঃ   এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ: প্রধানমন্ত্রী

মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, রাজশাহী মহানগর কমিটির সাবেক সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস, আদিবাসী যুব পরিষদের কেন্দ্রীয় সদস্য উত্তম মাহাতো, আদিবাসী ছাত্র পরিষদের সাবেক সাধারণ সম্পাদক তরুণ মুন্ডা, সাংগঠনিক সম্পাদক মনিকা মারান্ডি, দপ্তর সম্পাদক রোমেন পাহান, রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটির সাধারণ সম্পাদক বিথি এক্কা প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST