৭ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফরের তারিখ ঘোষণা

অনলাইন ডেস্ক : ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির ঢাকা সফরের তারিখ ঘোষণা করেছে নয়াদিল্লি। আগামী ৯ ডিসেম্বর ঢাকা আসছেন তিনি।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়েসওয়াল শুক্রবার নয়াদিল্লিতে মন্ত্রণালয়ের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়ে বলেন, “পররাষ্ট্র সচিবের নির্ধারিত ঢাকা সফর শুরু হবে ৯ ডিসেম্বর থেকে। ওই দিন ঢাকায় পৌঁছে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করবেন তিনি। এছাড়া আরও কয়েকটি বৈঠক করার শিডিউল রয়েছে তার। তার এই সফর দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের কাঠামোগত সম্পৃক্ততার অংশ।”

বাংলাদেশে ভারতের পতাকা অবমাননার অভিযোগ এবং সম্মিলিত সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে গত ২ ডিসেম্বর বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় হিন্দু সংঘর্ষ জোট নামের একটি কট্টরপন্থি সংগঠন। সমাবেশের এক পর্যায়ে সংগঠনটির কয়েক শ’ কর্মী-সমর্থক হাইকমিশন কার্যালয়ে ঢুকে সেখানে ব্যাপক ভাঙচুরের পাশাপাশি বাংলাদেশের পতাকা পুড়িয়ে দেয়।

আরও পড়ুনঃ   ভারতে মসজিদ ইস্যুতে ৩ মুসলিমকে হত্যা, বন্ধ স্কুল-ইন্টারনেট সেবা

সেই হামলার পর থেকে আগরতলায় সহকারী হাইকমিশন কার্যালয়ের যাবতীয় কার্যক্রম বন্ধ রেখেছে বাংলাদেশ। সেই সঙ্গে কলকাতা হাইকমিশনের প্রধান শিকদার মো. আশরাফুর রহমান এবং আগরতলা সহকারী হাইকমিশনের প্রধান আরিফুর রহমানকে জরুরি ভিত্তিতে ঢাকায় ফিরে আসার নির্দেশও দিয়েছে ক্ষমতাসীন অন্তর্বর্তী সরকার।

শিক্ষার্থী জনতার ব্যাপক অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ভারতে আশ্রয় নেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বাংলাদেশ ত্যাগের তিন দিন পর নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার।

আরও পড়ুনঃ   যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্রুত বাণিজ্য চুক্তির আশ্বাস ইইউ প্রধানের

স্বাভাবিক কারণেই শেখ হাসিনার ভারতে আশ্রয়গ্রহণ বাংলাদেশের অন্তবর্তী সরকার ইতিবাচকভাবে নেয়নি। দুই দেশের টানাপোড়েনের সূত্রপাত মূলত এই ঘটনা থেকে।

তবে অন্তর্বর্তী সরকার ক্ষমতাসীন হওয়ার পর দেশের বিভিন্ন এলাকায় কিছু সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনার শিকার হয়েছে মূলত সনতান ও অন্যান্য ধর্মাবলম্বী ও সম্প্রদায়ের মানুষজন।

ভারতের সংবাদমাধ্যমে এসব ঘটনা বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করা হচ্ছে এবং বাংলাদেশের অভিযোগ, অধিকাংশ ক্ষেত্রেই এসব ঘটনা অনেক বেশি অতিরঞ্জিতভাবে প্রকাশ করা হচ্ছে। বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিয়ে একাধিকবার উদ্বেগ জানিয়েছে নয়াদিল্লিও। এসব ঘটনা দু’দেশের টানাপোড়েনকে আরও বাড়িয়ে তুলেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১০

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১১

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১২

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৩

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১৪

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১৫

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১৬

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৭

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৮

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৯

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

২০

Design & Developed by: BD IT HOST