৬ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ক্লাস পার্টি ও নবীন বরণ

সংবাদ বিজ্ঞপ্তি : নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এনবিআইইউ) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ক্লাস পার্টি ও নবীন বরণ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর ২০২৪) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনবিআইইউ উপাচার্য বিশিষ্ট প্রাণিবিজ্ঞানী ও প্রখ্যাত গবেষক প্রফেসর ড. বিধান চন্দ্র দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. আনসার উদ্দিন, নির্বাহী পরিচালক রিয়াজ মোহাম্মদ, রেজিস্ট্রার ড. আজিবার রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. মকসুদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান দোলন চক্রবর্তী। এসময় বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও আরও উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা ড. মোসা: নূর-এ এলিস আখতার জাহান, আইকিউএসি ডিরেক্টর মো: সাজেদুল ইসলাম, এসিস্টেন্ট প্রক্টর এ জে এম নূর-ই-আলম ও পরীক্ষা নিয়ন্ত্রক মো: ইদ্রিস আলী।
অনুষ্টানে উপাচার্য প্রফেসর ড. বিধান চন্দ্র দাস শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন- “তথ্য প্রযুক্তি ও আধুনিকতার এই যুগে প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের ক্যারিয়ার ও জীবনে সফলতা অর্জনে প্রয়োজন দক্ষতা অর্জন ও ধৈর্য্যশীল হওয়া। একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় হার্ড স্কিল এর থেকেও গুরুত্বপূর্ণ হলো সফট স্কিল ডেভেলপমেন্ট।”
অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করে স্নাতক ৩০ ব্যাচ ও মাস্টার্স ২৮ ব্যাচের শিক্ষার্থীগণ।
অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৩০ ব্যাচের নবীন শিক্ষার্থীদের ফুল ও উপহার দিয়ে বরণ করা হয়। আলোচনা শেষে কেক কেটে বিভাগের সকল সেমিস্টারের শিক্ষার্থীরা ক্লাস পার্টি উদযাপন করেন। অনুষ্ঠানের ২য় পর্বে বিভাগীয় শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নৃত্য পরিবেশনায় ছিল রিমঝিম নৃত্য গোষ্ঠী ও গান পরিবেশন করে ব্যান্ড দল ছিন্নপাতা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

১০

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

১১

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

১২

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

১৩

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৪

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

১৫

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

১৬

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

১৭

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

১৮

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

১৯

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST