৬ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

অসুস্থ বাবাকে জঙ্গলে ফেলে যান মেয়ে, দায়িত্ব নিলেন ওসি

অনলাইন ডেস্ক : গাজীপুর সদর উপজেলায় ষাটোর্ধ্ব অসুস্থ এক বৃদ্ধকে তার মেয়ে ও জামাতা জঙ্গলে ফেলে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনদিন সেখানে পড়ে থাকার পর স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। পরে ওই বৃদ্ধের দায়িত্ব নেন জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম।

ষাটোর্ধ্ব অসুস্থ বাবা সাকিব আলী সরদারকে নিয়ে এসেছিলেন গাজীপুরের বয়স্ক পুনর্বাসনকেন্দ্রে। বৃদ্ধ বাবার অসুস্থতার কারণে ওই পুনর্বাসনকেন্দ্রে রাখতে অনীহা প্রকাশ করে কর্তৃপক্ষ। কোনো উপায় না পেয়ে হোতাপাড়া এলাকার বিমানবাহিনীর ঘাঁটির উত্তর পাশের গজারি বনে বৃদ্ধকে ফেলে রেখে চলে যায় বড় মেয়ে ও জামাতা।

সেখানে ২ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধকে গজারি বনে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তিন দিন পর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গাজীপুরের জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বৃদ্ধকে গজারি বন থেকে উদ্ধার করেন। তিনি এখন গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুনঃ   দেশের সব থানায় পুরোদমে কার্যক্রম শুরু: পুলিশ সদর দপ্তর

উদ্ধার হওয়া বৃদ্ধ হলেন- শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার চরডিপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে সাকিব আলী সরদার। তিনি পেশায় চালক (ড্রাইভার) ছিলেন। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। জঙ্গলে ফেলে যাওয়ার আগে তিনি ঢাকার বাড্ডা এলাকায় বড় মেয়ের বাসায় থাকতেন।

জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম বলেন, ‘গত ৪ ডিসেম্বর বিকেলে থানার আওতাধীন একটি জঙ্গলে এক বৃদ্ধের পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে বৃদ্ধকে অত্যন্ত নোংরা অবস্থায় পাওয়া যায়। তার পায়ে মলমূত্র লেগে ছিল এবং প্রস্রাবের রাস্তায় একটি ক্যানুলা লাগানো ছিল। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সমাজসেবা অফিসারকে জানানো হলে তারাও দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ   নারীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, মোংলার ওসি তদন্তকে প্রত্যাহার

তিনি আরও বলেন, স্থানীয়দের সহায়তায় বৃদ্ধকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাতেই থানার গাড়িতে করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বৃদ্ধ সম্পূর্ণ সুস্থ হলে তাকে বৃদ্ধাশ্রমে পৌঁছে দেওয়া হবে এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।’

এ সময় মৃত্যুর আগ পর্যন্ত ওই বৃদ্ধের দায়িত্ব নেওয়ার ঘোষণাও দেন ওসি।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

১০

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৪

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

১৫

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

১৬

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

১৭

রাজশাহীর আমের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

১৮

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

ফার্মেসীর মালিক মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST