৬ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ডিভোর্স গুঞ্জন উড়িয়ে পার্টি মুডে ঐশ্বরিয়া-অভিষেক

অনলাইন ডেস্ক : ঐশ্বরিয়া রাই বচ্চন এবং অভিষেক বচ্চনকে নিয়ে নানা আলোচনা চারিদিকে। ডিভোর্স গুঞ্জনের মাঝে সম্প্রতি একটি পার্টিতে একসঙ্গে দেখা গেল তারকা দম্পতিকে। এই অনুষ্ঠানে তাদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

তাদের দু’জনের এই ছবি বিবাহ বিচ্ছেদকে অনেকাংশে গুজবে পরিণত করেছে বলা চলে। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, এ তারকা দম্পতি আয়েশা ঝুলকা, অনুরঞ্জন এবং অন্যান্য সেলিব্রিটিদের সঙ্গে পোজ দিতেও দেখা গেছে। সেখানে ঐশ্বরিয়ার মা বৃন্দা রাইও উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   সেই অটোচালকের হাতে কত টাকা তুলে দিলেন সাইফ আলি খান

চলচ্চিত্র পরিচালক অনু রঞ্জন এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। যেখানে ঐশ্বরিয়াকে একটি সেলফি তুলতে দেখা গেছে এবং সঙ্গী অভিষেক এবং তার মা বৃন্দা।

ছবির ক্যাপশনে লেখা, ‘অনেক ভালোবাসা।’ এই পার্টিতে সচিন তেন্ডুলকর, তুষার কাপুরসহ অন্যান্য সেলিব্রিটিরাও উপস্থিত ছিলেন। এদিকে কয়েক সপ্তাহ আগে ঐশ্বরিয়া এবং অভিষেকের কন্যা আরাধ্যার ১৩তম জন্মদিনও একসঙ্গে উদযাপন করেন।

প্রাথমিকভাবে নেটিজেনদের মনে হয়েছিল, অভিষেক তার মেয়ের জন্মদিনের পার্টিতে যোগ দেননি। পরে একটি ভিডিও প্রকাশ্যে আসে। যেখানে দেখা যায় তারা ওইদিন একসঙ্গেই ছিলেন।

আরও পড়ুনঃ   চরিত্রের নামেই লেডি গাগার অ্যালবাম

এ তারকা দম্পতির বিবাহ বিচ্ছেদের গুঞ্জন অনেক দিন ধরেই চলছে। সম্প্রতি, অমিতাভ বচ্চন তার ব্লগে লিখেছেন, ‘আমি পরিবার নিয়ে খুব কম কথা বলি। কারণ এটি আমার ব্যক্তিগত জীবন এবং গোপনীয়তা বজায় রাখতে পছন্দ করি।’

‘তবে কোনও জল্পনাকে যাচাই না করে অনুমানের ভিত্তিতে কিছু বলা ঠিক না।’ ১৭ বছর আগে বিয়ে করেন বলিউডের এই তারকা জুটি। ২০১১ সালে তাদের কন্যা আরাধ্যার জন্ম হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

১৩

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

১৪

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

১৫

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৬

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

১৭

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৮

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১৯

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST