৫ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

মুক্তির দিনেই অনলাইনে দেখা যাচ্ছে ‘পুষ্পা টু’

অনলাইন ডেস্ক : বহু প্রতীক্ষার পর বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) মুক্তি পেয়েছে আল্লু আর্জুনের ছবি ‘পুষ্পা টু: দ্য রুল’। তবে মুক্তির মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই জানা গেল, অনলাইনে এই ছবি সম্পূর্ণ এইচডি ভার্সনে দেখা যাচ্ছে; অর্থাৎ পাইরেসির কবলে পড়েছে ছবিটি।

ভারতের বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, ইতোমধ্যে বেশ কিছু ওয়েব সাইটে দেখা যাচ্ছে ছবিটি। টরেন্ট সহ অন্যান্য কিছু প্ল্যাটফর্মে এই ছবিটি ফাঁস হয়েছে। যার মধ্যে রয়েছে ইবোমা, মুভিরুলস, নাইন এক্স মুভিজ, ফিল্মিজিলা, তামিলইয়োগী, বলিফরইউ, জয়সা মুভিজ প্ল্যাটফর্মও।

আরও পড়ুনঃ   বার্ধক্য আটকানোর ওষুধ নয়, শেফালির মৃত্যুর কারণ নিয়ে যা বললেন স্বামী

তবে এই ছবি পাইরেসির জন্য শাস্তিও রয়েছে। ভারতের ১৯৫২ সালের সিনেমাটোগ্রাফি আইনে পাইরেসির সঙ্গে যুক্ত কেউ দোষী সাব্যস্ত হলে ৩ লাখ রুপি জরিমানা ধার্য করা হবে তার ওপর এবং সমস্ত ছবি নির্মাণের খরচের ৫ শতাংশ পরিমাণ সেই ব্যক্তিকে দিতে হবে জরিমানা হিসেবে।

দক্ষিণী পরিচালক সুকুমারের নির্মিত এই ছবি বক্স অফিসের সব রেকর্ড ভেঙে দেবে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে মুক্তির প্রথম দিনেই বক্স অফিস ব্যবসা করে নিয়েছে ২১ কোটিরও বেশি। সারা ভারতজুড়েই ছিল অগ্রিম টিকিট কেনারও হিড়িক। প্রথম দশও ঘণ্টায় বুকিং হয়েছিল প্রায় ৫৫ হাজার টিকিট।

আরও পড়ুনঃ   বিয়ে কবে করছেন লামিমা লাম

তবে শুধু ‘পুষ্পা টু’ই নয়, বহু ছবি ভারতে প্রেক্ষাগৃহে মুক্তির সঙ্গেই অনলাইনে ফাঁস হয়েছে। এর মধ্যে রয়েছে ‘লাল সিং চাড্ডা’, ‘লাইগার’ মতো ছবি। শুধু তাই নয়, ওটিটিতে মুক্তি পাওয়া ছবিও এখন এই পাইরেসির শিকার। ছবি থেকে যে পরিমাণ মুনাফা হওয়ার কথা ছিল সেখানে ২৫-৩০ শতাংশ ক্ষতি হয় এই পাইরেসির কারণে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ জন কৃষক

বিক্ষোভের মুখে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে না : এমপি বাবুল

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

১০

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

১১

নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১২

যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৩

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

১৪

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

১৫

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

১৬

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

১৭

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

১৮

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

১৯

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST