৫ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বাফুফের নির্বাহী সভায় উঠছে রেফারিদের দাবি

অনলাইন ডেস্ক : ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম শুরুর আগেই দেশের শীর্ষ ২৭ জন রেফারি বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়ালকে চিঠি দিয়েছিলেন। সেই চিঠিতে তারা ম্যাচ পরিচালনা ফি ও যাতায়াত ভাতা বৃদ্ধির দাবি জানান। ১৮ নভেম্বর সভাপতিকে দেওয়া সেই চিঠি বাফুফের নতুন কমিটির দ্বিতীয় বোর্ড সভায় উঠছে।

আগামী ১১ ডিসেম্বর (বুধবার) বিকেলে বাফুফে ভবনে নির্বাহী কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হবে। ১২টি আলোচ্যসূচির মধ্যে রেফারিদের চিঠি চতুর্থ স্থানে রয়েছে। বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল প্রায় সব বিষয় নির্বাহী কমিটিতে আলোচনা করেই সিদ্ধান্ত নিতে চান। এই চর্চা কাজী সালাউদ্দিন আমলে খুব কম ছিল।

চলতি বছরের ডিসেম্বরে বাংলাদেশ নারী ও পুরুষ দলের বিদেশি কোচের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। শুধু দুই কোচই নয়, বাফুফের প্রশাসনিক প্রধান কর্মকর্তা সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের মেয়াদও ডিসেম্বরে শেষ। চুক্তি নবায়ন অথবা ইস্তেফার সিদ্ধান্ত বাফুফেকে এই মাসেই নিতে হবে। এ সম্পর্কে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘কোচ ও প্রশাসনিক কিছু বিষয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। এই সকল সিদ্ধান্ত কার্যনির্বাহী কমিটিতে সকলের আলোচনা ও মতামতের ভিত্তিতে গৃহীত হবে।’ ১১ ডিসেম্বর নির্বাহী সভার আলোচ্যসূচিতে কোচ ও সাধারণ সম্পাদকের চুক্তির বিষয়টি সরাসরি নেই। এইচআর পলিসি বা বিবিধে আলোচনা হতে পারে।

আরও পড়ুনঃ   কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

২৬ অক্টোবর বাফুফে নির্বাচনের পর ৯ নভেম্বর প্রথম নির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছিল। সেই সভায় বিভিন্ন স্ট্যান্ডিং ও অ্যাডহক মিলিয়ে ২০টির বেশি কমিটির শুধু চেয়ারম্যান মনোনীত হয়েছিল। সেই কমিটিগুলো ১১ ডিসেম্বর পূর্ণাঙ্গ হবে।

আরও পড়ুনঃ   যমুনা অভিমুখে গার্মেন্টস শ্রমিকরা, পুলিশি বাধায় কাকরাইলে অবস্থান

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তারুণ্যের উৎসব করছে। এতে শামিল হতে চায় বাফুফেও। সেই উপলক্ষে অনূর্ধ্ব-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজনের একটা খসড়া পরিকল্পনা ইতোমধ্যে হয়েছে। সেটি নির্বাহী সভায় অনুমোদন পেলে জাতীয় ক্রীড়া পরিষদ/ক্রীড়া মন্ত্রণালয়ে প্রেরণ করবে ফেডারেশন।

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ মাঠে গড়িয়েছে। মাঠে গড়ালেও এই লিগের বিভিন্ন বিষয় নিয়ে সিদ্ধান্ত হবে আসন্ন সভায়। শীর্ষ লিগ ছাড়াও জুনিয়র লিগ, দেশব্যাপী তৃণমূল ফুটবল, আগামী বছরের বর্ষপঞ্জি ও বাজেট নিয়েও হবে আলোচনা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST