৫ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

সাবেক অজি ওপেনার এখন ইতালির অধিনায়ক

অনলাইন ডেস্ক : মৃত ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানাতেই ইতালির হয়ে ক্রিকেট খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার জো বার্নস। গত জুন মাসে তিনি ফুটবল-জনপ্রিয় দেশটির হয়ে ক্রিকেট ক্যারিয়ারও শুরু করেন। এবার ইতালির অধিনায়কের দায়িত্বও দেওয়া হয়েছে বার্নসকে।

এর আগে চলতি বছরের মে মাসে অস্ট্রেলিয়া ছেড়ে ইতালিতে পাড়ি জমান ৩৫ বছর বয়সী এই ব্যাটার। তার জন্ম ব্রিসবেনে হলেও, মায়ের সূত্রে ইতালিতেও তার নাড়ি পোতা রয়েছে। ইতালির নেতৃত্ব পাওয়া প্রসঙ্গে বার্নস জানিয়েছেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে ইতালির নেতৃত্ব পেয়ে আমি অনেক সম্মানিতবোধ করছি।’

এক বিবৃতিতে তিনি আরও জানান, ‘আমার জন্য এটি হচ্ছে পরিবারের শেকড়ে ফিরে আসা। ইতালিয়ান ক্রিকেটের দারুণ সম্ভাবনা রয়েছে এবং আমি তাদের এই অগ্রগতিতে অবদান রাখতে চাই। দলের সতীর্থদের সঙ্গে মিলে কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ ও ভক্তদেরও গর্বিত করতে চাই আমাদের পারফরম্যান্সে।’

আরও পড়ুনঃ   একদিনে সারাদেশে ২৮৮ জনের ডেঙ্গু শনাক্ত

ইতালিয়ান ক্রিকেট ফেডারেশনের সভাপতি ফ্যাবিও মারাবিনি বলেছেন, ‘প্রথমদিন থেকেই জো (বার্নস) বেশ উদার ও পেশাদার মানসিকতা দেখিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিজ্ঞতা ও স্পিরিট ছড়িয়ে দিয়েছে দলের অন্যদের মাঝেও। ইতালিয়ান ক্রিকেটকে যে আমরা নতুন পর্যায়ে নিয়ে যেতে চাই তারই প্রাথমিক ধাপ তাকে অধিনায়কত্ব দেওয়া। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের নেতৃত্বেও আমরা তাকে বিবেচনায় রেখেছি।’

বার্নস এখন পর্যন্ত ইতালির হয়ে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন, যেখানে ৭০.৩৩ গড় এবং ১৪৪.৫২ স্ট্রাইকরেটে ২১১ রান করেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য গ্রুপ ‘এ’র উপ-আঞ্চলিক বাছাইয়ে রোমানিয়ার বিপক্ষে সর্বশেষ ম্যাচে তিনি খেলেন ৫৫ বলে ১০৮ রানের ইনিংস। এ ছাড়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেও বার্নসের মনোযোগ রয়েছে। সংযুক্ত আরব-আমিরাতের টুর্নামেন্ট আইএলটি-২০ এর দুবাই ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি চুক্তিবদ্ধ হয়েছে তার সঙ্গে। এর আগে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ এবং ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টে খেলার অভিজ্ঞতা আছে বার্নসের।

আরও পড়ুনঃ   চারঘাটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত

উল্লেখ্য, বার্নস অস্ট্রেলিয়া দলের হয়ে সর্বশেষ খেলেছেন ২০২০ সালের ডিসেম্বরে। ২৩ টেস্টে চার সেঞ্চুরি ও সাত হাফসেঞ্চুরিতে ১ হাজার ৪৪২ রান করেছেন জো বার্নস। এ ছাড়া ৬টি ওয়ানডে খেলেছেন তিনি। ওয়ানডে অভিষেকেই পেয়েছিলেন হাফসেঞ্চুরির দেখা। যদিও পরে ধারাবাহিকতা ধরে রাখতে না পারায় দল থেকে বাদ পড়েন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

চামড়া শিল্পকে রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের -বাণিজ্যমন্ত্রী

চামড়া থেকে বছরে প্রায় ১২ বিলিয়ন ডলার আয় করা সম্ভব -শিল্পমন্ত্রী

চিড়িয়াখানায় সাদা মহিষ দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

‘মাসুদ রানা’ ঈদের সেরা ছবি না হলে আর সিনেমা বানাব না: আব্দুল আজিজ

সীমান্ত সুরক্ষা : বিএসএফকে মোট ৭২১ হেক্টর জমি দিয়েছে পশ্চিমবঙ্গ

‘স্বপ্ন এবার বিশ্বজয়ের’

রাজশাহীতে মুষলধারে বৃষ্টি: স্বস্তির সাথে জলাবদ্ধতার ভোগান্তি

ঘোষিত সময়ের আগেই কোরবানির বর্জ্য অপসারণ করলো রাসিক

রাজশাহীতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত

১০

রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২

১১

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ

১২

কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী

১৩

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী কাল

১৪

রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

১৫

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

১৬

আজ উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

১৭

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

১৮

বাঘার চরাঞ্চলে পুলিশ ফাঁড়ি স্থাপনের সিদ্ধান্তে জনমনে স্বস্তি

১৯

দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST