৪ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে ব্র্যাক ব্যাংকে সেনসিটাইজেশন ওয়ার্কশপ

সংবাদ বিজ্ঞপ্তি : প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি বিষয়ে সহকর্মীদের জন্য একটি সেনসিটাইজেশন ওয়ার্কশপের আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। নিজেদের ফ্ল্যাগশিপ সিএসআর উদ্যোগ ‘অপরাজেয় আমি’-এর অংশ হিসেবে এই আয়োজন করা হয়।
গত ২৪ নভেম্বর ২০২৪ ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের ২০২২ ও ২০২৩ সালের ইয়াং লিডার্স ব্যাচের ৩০ জন সহকর্মী এই কর্মশালায় অংশ নেন। ব্যাংকের ‘অপরাজেয় আমি’ উদ্যোগের অ্যাডভোকেসি পার্টনার বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিসঅ্যাবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) -এর প্রশিক্ষক কর্মশালাটি সঞ্চালন করেন।
তিন ঘণ্টার এই বিশেষ ওয়ার্কশপ এমনভাবে সাজানো হয়েছিল, যা প্রতিবন্ধকতা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পর্কে সমাজে প্রচলিত ধারণা এবং বিভিন্ন কুসংস্কার ভাঙতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
প্রতিবন্ধী ব্যক্তিরা প্রতিনিয়ত যেসকল বাধা-বিপত্তির সম্মুখীন হন, সেই বিষয়গুলোর পাশাপাশি তাঁদের বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সম্মানজনক ও সহযোগিতাপূর্ণ পরিবেশ সৃষ্টি নিয়ে কর্মশালায় আলোচনা করা হয়। বিশেষ করে আর্থিক খাতে প্রতিবন্ধী কর্মকর্তা এবং প্রতিবন্ধী গ্রাহকদের জন্য প্রতিষ্ঠানে কীভাবে কার্যকর পরিবেশ তৈরি করা যায়, সেই বিষয়ে ব্যবহারিক কৌশল তুলে ধরা হয়।
কর্মশালায় ব্র্যাক ব্যাংকের অল্টারনেট ব্যাংকিং চ্যানেলে কর্মরত দৃষ্টি প্রতিবন্ধী সহকর্মী আমজাদ হোসেন তাঁর অভিজ্ঞতা শেয়ার করে একটি অন্তর্ভুক্তিমূলক এবং সহায়ক কর্মপরিবেশ গড়ে তোলার গুরুত্বকে সকলের সামনে তুলে ধরেন।
এমন অর্থপূর্ণ একটি আয়োজন নিয়ে ব্র্যাক ব্যাংকের হেড অব হিউম্যান রিসোর্সেস, আখতারউদ্দিন মাহমুদ বলেন, “শারীরিক সক্ষমতা কিংবা প্রতিবন্ধকতা নির্বিশেষে ব্র্যাক ব্যাংকে আমরা প্রত্যেক সহকর্মীকে সমান অধিকার দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমি বিশ্বাস করি, এই কর্মশালাটি আমাদের ইয়াং লিডারদের শুধু প্রতিবন্ধী ব্যক্তিদের সম্মুখীন হওয়া চ্যালেঞ্জগুলো সম্পর্কে বুঝতেই নয়, বরং সামনের দিনগুলোতে প্রতিষ্ঠানে অন্তর্ভুক্তির বিকাশসাধনে এখান থেকে অর্জিত জ্ঞান কাজে লাগাতেও উদ্বুদ্ধ করবে।”
একটি মূল্যবোধ-নির্ভর প্রতিষ্ঠান হিসেবে সিএসআর নিয়ে ব্র্যাক ব্যাংকের লক্ষ্য- সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থিক সমস্যা এবং সামাজিক কুসংস্কার দূর করে সবার জন্য সেসব সুযোগ-সুবিধা নিশ্চিত করা, যা পেলে তাঁদের পূর্ণ প্রতিভার বিকাশ ঘটিয়ে জীবনে উন্নতি করতে পারবেন। ব্র্যাক ব্যাংক এই ধরনের কর্মসূচির মাধ্যমে সকলের জন্য আরও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ নির্মাণে কাজ করে চলেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST