৩ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন ঘিরে বাড়তি সতর্কতা

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন ঘিরে বাড়তি সতর্কতা নিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে হাইকমিশন ভবনটি ঘিরে পুলিশের তিন স্তরের নিরাপত্তা গ্রহণের চিত্র দেখা গেছে। সাদা পোশাকেও গোয়েন্দা নজরদারি চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনের কার্যালয়টি নগরের পদ্মা আবাসিক এলাকায়। ওই এলাকায় গিয়ে দেখা যায়, সহকারী হাইকমিশন ভবনের রাস্তার প্রবেশমুখেই পুলিশের একটি পিকআপ। সেখানে তিনজন পুলিশ সদস্য সহকারী হাইকমিশন ভবনের দিকে যাওয়া পথচারীদের জিজ্ঞাসাবাদ করছেন। মোটরসাইকেল আরোহীকেও থামানো হচ্ছে।

এরপর সহকারী হাইকমিশন ভবনের পাশেই পুলিশের আরেকটি দলকে দেখা যায়। সেখানে পুলিশ লাইনস থেকে আসা আরেকটি পিকআপ ভ্যানও ছিল। পাশেই সহকারী হাইকমিশনের প্রধান ফটকের সামনে পুলিশের আরেকটি দল। কেউ সহকারী হাইকমিশন ভবনে ঢুকতে হলে এখানে আরেক দফা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি তল্লাশি তো আছেই। সহকারী হাইকমিশনের ‘অ্যাপয়েন্টমেন্ট’ থাকলেই কেবল ভেতরে প্রবেশের অনুমতি দিচ্ছে পুলিশ।

আরও পড়ুনঃ   ‘ছোট মেসিকে’ নিয়ে বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা ব্রাজিলের

সহকারী হাইকমিশন ভবনে নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে আগে শুধু প্রধান ফটকে আসা ব্যক্তির ‘অ্যাপয়েন্টমেন্ট’ দেখত পুলিশ। পাশাপাশি তল্লাশি চলত। এখন এগুলোর পাশাপাশি সহকারী হাইকমিশন ভবন ঘিরেই বাড়তি দুই স্তরের নিরাপত্তা গ্রহণের চিত্র দেখা গেছে।

সহকারী হাইকমিশন ভবন থেকে ঢিল ছোড়া দূরত্বে সহকারী হাইকমিশনারের বাসভবন। আজ মঙ্গলবার সকালে এই বাসভবনের ফটক ঘিরে ছয়জন পুলিশ সদস্যকে বসে থাকতে দেখা গেছে।

নগরের বর্ণালি মোড়ে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র। অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট না পাওয়ার কারণে এখানে ভিসার আবেদন আসা একেবারেই কমে গেছে। ভিসা আবেদন কেন্দ্রে অবশ্য নিরাপত্তা ব্যবস্থা আগের মতোই দেখা গেছে। পুলিশ সদস্যরা অবস্থান করছেন। ভিসার আবেদন নিয়ে যাওয়া ব্যক্তিকে তল্লাশি করেই ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ   নির্বাচন যদি চান শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করুন : উপদেষ্টা শারমীন এস মুরশিদ

ভারতীয় সহকারী হাইকমিশনের সামনে দায়িত্বরত একজন পুলিশ কর্মকর্তা বলেন, বেশ কিছু দিন ধরেই ভারতীয় সহকারী হাইকমিশন ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার পর তাদের আরও সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, ‘ভারতীয় সহকারী হাইকমিশন, সহকারী হাইকমিশনারের বাসভবন ও ভিসা আবেদন কেন্দ্র ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পর্যাপ্ত পুলিশ সদস্যের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও চলছে আশপাশের এলাকা ঘিরে।’ তিনি বলেন, ‘এসব স্থাপনায় হামলার কোনো শঙ্কা নেই। তার পরেও আমরা সতর্ক অবস্থায় রয়েছি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST